চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো অদৃশ্য শক্তি আইভীর নৌকাকে পরাজিত করতে পারবে না: শামীম ওসমান

সোমা ইসলাম সোমা ইসলাম
৬:৩৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

আওয়ামী লীগের এমপি শামীম ওসমান বলেছেন, কোনো অদৃশ্য শক্তি আইভীর নৌকাকে পরাজিত করতে পারবে না। তার ভাই এবং জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে নিরপেক্ষ থাকার কথা জানিয়েছেন।

আর বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের দাবি, ধানের শীষকে হারিয়ে দিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ করা হবে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে জাতীয় রাজনীতির সব নজর এখন নারায়ণগঞ্জের দিকে। সিটি নির্বাচনকে সামনে রেখে একদিকে ভোটারদের হিসাব-নিকাশ, অন্যদিকে রাজনৈতিক নেতাদের নানা সমীকরণ। ভোটের আগের দিন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান জানালেন, নৌকার বিকল্প নেই।

গত নির্বাচন যেটা দলীয় প্রতীকে হয়নি তাতে আইভীর কাছে হেরে গিয়েছিলেন শামীম ওসমান। এছাড়াও নানা ইস্যুতে তাদের মধ্যে বিরোধ অনেক। কিন্তু, দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে এ নির্বাচনে আইভীর পক্ষেই আছেন শামীম। বললেন, আদর্শিক কারণেই নৌকার পক্ষে নারায়ণগঞ্জের মানুষ।

ওসমান পরিবারের আরেক গুরুত্বপূর্ণ সদস্য সেলিম ওসমান। জাতীয় পার্টি থেকে সদর ও বন্দরের সংসদ সদস্য তিনি। তার মতে, গতবারের চেয়ে এবারের পরিবেশ শঙ্কাহীন। ৭০ হাজার নতুন ভোটারই ঠিক করে দেবে- কে হবেন আগামীর মেয়র।

গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তৈমুর আলম খন্দকার। নির্বাচনের আগের রাতে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিলেন। জেলা বিএনপির সভাপতি হিসেবে এবারের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীর প্রচারে নেতৃত্ব দিয়েছেন। এবার তার দল সরে না দাঁড়ালেও সরকারের উপর আস্থা রাখতে পারছেন না তিনি।

Reneta

এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের বড় শঙ্কা না থাকলেও প্রধান দু দলের অভ্যন্তরীণ কোন্দল ভোটের হিসাব নিকাশে প্রভাব ফেলবে কি না সে বিষয়ে চিন্তামুক্ত হতে পারছেন প্রধান দুই প্রার্থীর কেউই।

রিপোর্টটি দেখতে নীচে ক্লিক করুন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT