চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনাল যখন ‘বিচারক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

২০০৯ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর আসরে সোমনুর মনির কোনাল ছিলেন প্রতিযোগী। হাজারও প্রতিযোগী টপকে সে বছর তিনি শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছিলেন। এরপর শুধুই সাফল্য। অডিও, মিউজিক ভিডিও, প্লেব্যাকসহ গানের সব পথে কোনাল নিজেকে মেলে ধরেছেন, প্রমাণ করেছেন। সংগীতশিল্পী হিসেবে তার ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন পালক। কোনাল হয়েছেন ‘বিচারক’। সংগীত সংশ্লিষ্টদের মতে, এ এক অনন্য সম্মান।

বাংলাদেশকে সৃজনশীল ও উর্বর সংগীতের পরিবেশন উপহার দেওয়ার লক্ষ্যে ‘শিশুদের মনন বিকাশে, গান এবং ফান’ এই স্লোগানে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো “এসিআই এক্সট্রা ফান কেক ‘চ্যানেল আই-গানের রাজা’ পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস” প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে আছেন কোনাল এবং তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় গায়ক ইমরান।

Banglabid

 

গত ১০ ডিসেম্বর থেকে ‘গানের রাজা’ চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হচ্ছে প্রতি সোম এবং শুক্রবার রাত ৭.৫০ মিনিটে। ৬-১৩ বছরের বয়সের মধ্যে প্রতিযোগিতারা এখানে অংশ নিয়েছে। সারাদেশ থেকে ২০ হাজারের বেশী প্রতিযোগী বাছাইপর্বে অংশ নেয়। সেখান থেকে ৫৩ জনকে নির্বাচন করে শুরু হয়েছে তাদের নিয়ে ‘চ্যানেল আই গানের রাজা’র মেগা অডিশন। বর্তমানে সেরা ২০ বাছাই প্রক্রিয়া চলছে।

Reneta

বিচারক কোনাল বলেন, ‘বাচ্চাদের মধ্যে থেকে যোগ্য শিল্পী খুঁজে বের করছি। ওদের সঙ্গী হচ্ছি বন্ধু হতে চেষ্টা করছি। কড়াকড়ি বা চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না। কেউ কেউ নার্ভাস ফিল করলে, তাকে সাহস দিচ্ছি। ওদের সঙ্গে মিশে যাচ্ছি।’

কোনাল মনে করেন, কোমলমতী শিশুদের অনেক স্বপ্ন। গানের রাজার মঞ্চে যারা এসেছে, তারা তাদের স্বপ্নগুলো এখানে নিয়ে এসেছে। সেগুলো খুব কাছ থেকে তিনি অনুভব করছেন।

‘গানের রাজা’ বিচারকার্য ছাড়াও কোনাল প্লেব্যাকে বেশী মনোযোগী। গেল বছর তার গাওয়া ‘যদি একদিন’, ‘ক্যাপ্টেন খান’, ‘জান্নাত’, ‘মেঘকন্যা’ ছবির চারটি গান সুপারহিট হয়। এছাড়া বাপ্পা মজুমদার ও কোনালের দ্বৈতকণ্ঠে গাওয়া ‘ঘুম জড়ানো’ শ্রোতারা পছন্দ করেছে। ‘ঘুম জড়ানো’ আর ‘যদি একদিন’ সিনেমার ‘আমি পারব না তোমার হতে’ গান দু’টির জন্য এ বছরের ”মেরিল-প্রথম আলো” তারকা জরিপে সেরা গায়িকার মনোনয়ন দৌড়ে আছেন কোনাল।

সুহাসিনী এই গায়িকার ভাষ্য, ‘সবাই যখন মিউজিক ভিডিওর দিকে ঝুঁকছেন, আমি তখন প্লেব্যাকে মনোযোগী। আমি বিশ্বাস করি, সিনেমার গানগুলো মানুষের মনে বেশী স্থায়িত্ব পায়। এ গানগুলোই আমাকে শিল্পী হিসেবে বাঁচিয়ে রাখবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমহোমকোনালগানের রাজাচ্যানেল আইচ্যানেল আই গানের রাজালিড মাল্টিমিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT