শিক্ষা

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবরোধের ঘোষণা

প্রজ্ঞাপন

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর এবং মুহাম্মদ রাশেদ খান।

সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগ অবরুদ্ধ করে এই ঘোষণা দেন তারা।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গত মাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ৭ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।

তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে নামে তারা। এরপর ১৩ই মে রোববারও বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানায় তারা।  অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় তারা।

বিষয়:প্রজ্ঞাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…