চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কােটা সংস্কার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যই সরকারের বক্তব্য 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

সোমবার কােটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সরকারের দায়িত্বশীল হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটাই সরকারের বক্তব্য।

এ বিষয়ে অন্য কেউ যদি কিছু বলে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের এসব কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন: সরকারি বক্তব্য হচ্ছে, আগামী ৭ মে’র মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানাে হবে।

সোমবার সন্ধ্যায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর ওবায়দুল কাদের বলেন, ‘যারা সহিংসতায় জড়িত ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তাদের শাস্তি পেতে হবে।’

কোটা নিয়ে সরকার অনড় অবস্থানে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: এ দাবির যৌক্তিকতা আমরা ইতিবাচকভাবে দেখব।

তিনি বলেছিলেন: ‘বৈঠক শুরুর তিন মিনিট আগে প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে একটা সমাধান খুঁজে পাওয়া যাবে।’

Reneta

মন্ত্রী বলেছিলেন: যারা আন্দোলন করছেন, তারা তরুণ সমাজের প্রতিনিধি। তারা আমাদের তরুণ সমাজ, আমাদের রাজনীতিরও অপরিহার্য অংশ। তাদের প্রতি সরকারের বিশেষ দুর্বলতা আছে।’

কিন্তু সোমবার সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আন্দোলকারীদের ওপর উষ্মা প্রকাশ করেন এবং মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তাদের এই বক্তব্যের সমালোচনা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরকোটা সংস্কারলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

মে ৬, ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
ছবি: ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন

মে ৬, ২০২৬
ছবি: নাহিদা সুলতানা বৃষ্টি (সংগৃহীত)।

নিহত বৃষ্টির প্রথম জানাজা বুধবার যুক্তরাষ্ট্রে, মরদেহ দেশে আসবে ৯ মে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT