চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ন্যাক্কারজনক: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
রাজনীতি
A A

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ একাত্তরের পাকিস্তান হানাদার বাহিনীর মত আক্রমণ চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, তিন দিন আগে থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ একাত্তরের হানাদার আক্রমণ চালিয়েছে। এতে সারাদেশের মানুষ ক্ষোভে ধিক্কার জানাচ্ছে।

রিজভী বলেন, গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ দফায় দফায় হামলা চালিয়েছে। এসময় ছাত্রীদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তা নারীদের ওপর ‘৭১ এর হানাদার বাহিনীর নির্মমতার কথাই স্মরণ করিয়ে দেয়।

এছাড়া আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর কিভাবে পায়ে পিষে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়েছে, তা দেখে দেশের মানুষ স্তম্ভিত ও হতভম্ব। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত তিন দিন ধরে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব চলছে। গতকাল সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা রড, হাতুড়ি, বাঁশের লাঠি দিয়ে যেভাবে সাপ মারার মতো যেভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করেছে তাতে আওয়ামী লীগের সেই লগি-বৈঠার তাণ্ডবের কথাই মনে করিয়ে দেয়।

তিনি বলেন, ছাত্রলীগের নামের সাথে ছাত্র নামটি জুড়ে দিয়ে আওয়ামী লীগ গোটা ছাত্র সমাজকেই অপমানিত করেছে। ভোগ, লালসা, দাপট, খুন, জখমের চেতনায় বর্তমান ছাত্রলীগকে গড়ে তোলা হয়েছে। নৈরাজ্যের বিভীষিকায় দেশ নিমজ্জিত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানই রক্তে রঞ্জিত। ছাত্রীদের ওপর লাঞ্ছনা ও নির্যাতনের হিড়িক এক আতঙ্কজনক মাত্রা লাভ করেছে।

রিজভীর প্রশ্ন, কোটা আন্দোলনের ছাত্র নেতা রাশেদ কোন অপরাধের জন্য পাঁচ দিনের রিমান্ড খাটছে ? ধারালো অস্ত্রে মারাত্মকভাবে আহত কোটা সংস্কার আন্দোলনের ছাত্রনেতা নুরু যাতে চিকিৎসা না পায়, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হানা দেয়। চিকিৎসা না দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও তাকে বের করে দেয়া হয়।

Reneta

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গতকাল দলের মহাসচিব ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ এবং ৯ জুলাই সোমবার দেশব্যাপী প্রতীকী কর্মসূচি ঘোষণা করেছেন।

ঢাকায় নয়াপল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশের জন্য ইতোমধ্যে পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে অবহিত পত্র জমা দেয়া হয়েছে। আগামী ৯ জুলাই ২০১৮ সোমবার বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এজন্য আমরা ইতোমধ্যে রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এবং মহানগর নাট্যমঞ্চে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। এই দু’টি স্থানের মধ্যে যেকোন একটিতে আমাদের প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কাররিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT