চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলনকারীদের দু’গ্রুপ মারামারি করেছে: ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
শিক্ষা
A A
কোটা সংস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার দায় অস্বীকার করেছে ছাত্রলীগ। দলটির দাবি, আন্দোলনকারীদেরই দু’টি গ্রুপ শনিবার সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবারের সংঘর্ষ বা মারামারিতে ছাত্রলীগের কোনো ইউনিটের কোনো সদস্য জড়িত ছিল না। কোটা সংস্কার আন্দোলনকারীদের দু’গ্রুপ নিজেদের মধ্যে মারামারি করে ছাত্রলীগকে দোষারোপ করছে।

‘ঘটনাস্থলে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যদি দেখা গিয়ে থাকে তবে সে ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে থাকতে পারে। দলের পক্ষ থেকে কেউ সেখানে যায়নি,’ বলেন তিনি।

জাকির বলেন, ছাত্রলীগ সবসময়ই চেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক।কোটা সংস্কার

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত দাবি করেছেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সাধারণ শিক্ষার্থীরাই অবস্থান নিয়েছে।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন কোটা পদ্ধতি থাকবে না, তারপরও একটি দল কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

Reneta

‘প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা আর তাদের ডাকে সাড়া দেয় না। কিন্তু তারা কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্রীয় লাইব্রেরিকে তারা রাজনীতি চর্চার জায়গা বানিয়েছে। এখানে পড়াশোনা বাদ দিয়ে এখন রাজনীতির চর্চা হয়,’ অভিযোগ করেন তিনি।

‘আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। তাই তাদেরকে প্রতিহত করার জন্য সাধারণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছে।’কোটা সংস্কার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের আগেই তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

হামলায় ছাত্রলীগ কর্মীদের বেধড়ক মারধরে কমপক্ষে ৫/৬ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আন্দোলনকারীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়।কোটা সংস্কার

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাবি ছাত্রলীগ ছাড়াও ঢাকা কলেজের ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও হামলায় যোগ দেয়। প্রাণনাশের আতঙ্কে বর্তমানে আত্মগোপনে আছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারকোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জনি পিটার আমাকে ইমোশনাল করেছে’

পরবর্তী

গুহায় নিখোঁজ ক্ষুদে ফুটবলারদের সর্বশেষ পরিস্থিতি কী?

পরবর্তী
থাইল্যান্ড-কিশোর নিখোঁজ

গুহায় নিখোঁজ ক্ষুদে ফুটবলারদের সর্বশেষ পরিস্থিতি কী?

প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুরের মেয়র ও কমিশনারদের সাক্ষাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT