চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ ছাড়াই ভারতে অজিরা, নেই ম্যাক্সওয়েল, ওয়ানডেতে লাবুশেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ছয় মাস পর ওয়ানডেতে নামছে অস্ট্রেলিয়া। সবশেষ ওয়ানডে দলে সাত পরিবর্তন এনেছে তারা। যেখানে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও নাথান লায়নরা। টেস্টে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১৪ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছে মার্নাস লাবুশেন।

মঙ্গলবার ঘোষিত দলে আরও বড় চমক রয়েছে। ভারতের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। এসময় দল সামলাবেন সহকারী কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড।

ভারত সফরে কোহলিদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের ম্যাচগুলো হবে মুম্বাই, রাজকোট ও বেঙ্গালুরুতে। বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া।

দলকে যথারীতি নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। উসমান খাজা, শন মার্শ, নাথান কোল্টার-নাইল, নাথান লায়ন, ম্যাক্সওয়েল ও স্টয়নিসের কাউকেই স্কোয়াডে রাখা হয়নি। এই ছয়জনই বিশ্বকাপ দলে ছিলেন। ইনজুরির কারণে নেই বিশ্বকাপ স্কোয়াডের আরেক সদস্য জেসন বেহরেনডর্ফ। তারা সবাই বিগ ব্যাশে নিজেদের দলের হয়ে খেলবেন।

মানসিক সমস্যার কারণে কিছুদিন আগে ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। ছয় সপ্তাহ পর সম্প্রতি টি-টুয়েন্টি ক্রিকেটে ফিরেছেন। টেস্টে টানা তিন সেঞ্চুরি করা লাবুশেনকে প্রথমবারের মতো সাদা বলের ক্রিকেটে নেয়া হয়েছে।

মিডলঅর্ডার শক্ত করতে ডাকা হয়েছে আরেক বিগ-হিটার অ্যাস্টন টার্নারকে। চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে ৪৩ বলে ৮৪ রান করে অজিদের সিরিজ জিতিয়েছিলেন টার্নার।

Reneta

বিশ্বকাপে নাথান লায়নের কাছে জায়গা হারালেও ভারত সফরের দলে ডাক পেয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা। দলে যোগ হয়েছেন পেসার শেন অ্যাবট। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধি.), শেন অ্যাবট, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশেন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাক্সওয়েললাবুশেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজাকারের তালিকা আমরা করিনি: মোজাম্মেল হক

পরবর্তী

প্রধানমন্ত্রীর প্রিয় ‘হক চাচা’র নামও রাজাকার তালিকায়

পরবর্তী

প্রধানমন্ত্রীর প্রিয় ‘হক চাচা’র নামও রাজাকার তালিকায়

এবার অনলাইনে ‘স্বপ্নের বাড়ি’

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT