চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খারিজ করল ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৫, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকা অঞ্চলে নারী ফুটবল বিশেষজ্ঞ হিসেবে বর্ষসেরা ফুটবলার বাছাই করতে ডিয়েগো গুয়াচ্চিকে দায়িত্ব দিয়েছিল ফিফা। দায়িত্বকালে আর্জেন্টিনার কিশোরী ফুটবলারদের যৌন হয়রানি, আপত্তিজনক আচরণ এবং সমকামিতা করেছেন গুয়াচ্চি- এমনসব গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সব অভিযোগকে ভিত্তিহীন বলে মামলা খারিজ করে দিয়েছেন ফিফার বিচারকরা।

ঘটনার সূত্রপাত ২০১১ সালে। নারী ফুটবলে একজন প্রশিক্ষক হিসেবে গুয়াচ্চিকে নিযুক্ত করে ফিফা। ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার দুটি নারী দল অ্যাটলেটিকো রিভার ও দেপোর্তিভো ইউএআই উরকুলজের সাথে কাজ করেছেন তিনি। এসময় ক্ষমতাবলে মেয়েদের যৌন হয়রানি করতেন গুয়াচ্ছি, এমন অভিযোগ তুলে পাঁচ ফুটবলার ফিফার নীতিশাস্ত্র কমিটির কাছে সাক্ষ্য দিয়েছিলেন।

পরে দুই নারীর নেতৃত্বে একটি তদন্ত শুরু হয়ে দুবছরেরও বেশি সময় ধরে চলে কার্যক্রম। শেষে তিনজন পুরুষ ফিফা নীতিশাস্ত্র বিচারকের একটি প্যানেল গুয়াচ্চিকে দোষী সাব্যস্ত করতে অস্বীকার করেছে। ৪০ পৃষ্ঠার রায়ে তথ্য ঘাটতি না পেলেও প্রধান বিচারক ভ্যাসিলিওস স্কোরিস মামলার উপসংহারে বলেছেন, ‘ফাইলের প্রমাণগুলি যথার্থ নয়, ঘটনাগুলি খেলোয়াড়দের সমর্থন করার জন্য অপর্যাপ্ত।’

মঙ্গলবার ফিফা বিবৃতিতে বলেছে, ‘নৈতিকতা তদন্তকারী এবং বিচারকরা ফিফা কোড অব এথিক্সে নির্দেশিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছেন।’

গুয়াচ্চির যৌন হয়রানির শিকার এক ফুটবলার ঘটনার বিবরণ দিয়েছেন এভাবে, ‘আমি তার আচরণে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। না বোঝার ভান করেছিলাম এবং আশা করেছিলাম তিনি কখন থামবেন। আমি কথা না বলায় তিনি পুনরায় অনুরোধ করেন। তারপর তার ক্যামেরা সরিয়ে আমাকে দেখান তিনি কোনো ট্রাউজার পরেননি। শুধু বক্সার পরেছিলেন।’

‘আমি সম্পূর্ণভাবে হতবাক এবং আতঙ্কিত ছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। অবিশ্বাস্যভাবে বিশ্রী বোধ করছিলাম। শুধু বলেছিলাম আমি দুঃখিত, আমি একটি সম্পর্কের মধ্যে আছি। আমি এসব করি না। এটাও উল্লেখ করেছিলাম আপনি আমার কোচ আর আমি একজন খেলোয়াড়, আমি এটা চাই না।’

Reneta

অন্য এক ফুটবলার গুয়াচ্চির বিরুদ্ধে আক্রমণাত্মক যৌন হুমকির ভাষা ব্যবহারের অভিযোগ করেছেন, ‘মিস্টার গুয়াচ্চি ক্রমাগত এবং অনুপযুক্তভাবে যৌন রেফারেন্স ব্যবহার করতেন, এমনকি অন্য খেলোয়াড়দের উপস্থিতিতেও। তার আচরণ ছিল নিয়ন্ত্রণহীন, যৌনতাপূর্ণ, আক্রমণাত্মক এবং আধিপত্যশীল। এটি আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আমি ছোট ছিলাম এবং ভেবেছিলাম কোনো বিপদে পড়ি কিনা।’

এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন গুয়াচ্চি। তার পক্ষে সাক্ষী দিতে ১০০ জনের বেশি লোকের তালিকা সরবরাহ করে রেখেছিলেন। যাদের মধ্যে একজন সাক্ষী জানান, ‘তিনি সর্বদা মূল্যবোধ, সাহচর্য, পেশাদারিত্ব এবং পরিবারের সদস্য হয়ে কাজ করেছেন। কিছু ফুটবলারের খেলার ইচ্ছা পূরণ না করায় বিরক্ত হয়ে তারা গুয়াচ্চির বিরুদ্ধে অভিযোগ করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT