চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হচ্ছেন সর্বাধিক রান ও উইকেট শিকারী

রেজাউল করিম রেজাউল করিম
১:২৬ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট। এই আসরের মূলপর্ব থেকে সর্বাধিক রান সংগ্রাহকের দৌঁড়ে রয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান, শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি।

তবে মূল ও বাছাইপর্ব মিলিয়ে সবার উপরে রয়েছেন আইসিসির সহযোগী দেশের তিন ব্যাটসম্যান। তিন ম্যাচে ৬৪’র বেশি গড়ে ১৯৪ রান নিয়ে সবার উপরে আছেন হংকংয়ের বাবর হায়াত। ৭ ম্যাচে ১৭৬ রান করে দ্বিতীয়স্থানে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ উসমান। সমান ম্যাচে ১৫১ রান করে তৃতীয়স্থানে রয়েছেন উসমানের স্বদেশী সাইমন আনোয়ার।

মূলপর্বের ম্যাচের সবার উপরে চান্দিমাল। চার ম্যাচে তিনি করেছেন ১৪৯ রান। সর্বোচ্চ ৫৮। দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান। চার ম্যাচে সাব্বিরের সংগ্রহ ১৪৪ রান। সর্বোচ্চ করেছেন ৮০। এটি এবারের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর। সেক্ষেত্রে আজ ফাইনালে ৬ রান করলেই মূলপর্বের সর্বোচ্চ স্কোরার হয়ে যাবেন সাব্বির। আর ৫১ রান করতে পারলেও মূল ও বাছাইপর্ব মিলে উঠে যাবেন একনম্বরে।

Banglabid

শীর্ষে ওঠার সুযোগ রয়েছে রোহিত শর্মারও। চার ম্যাচে ১৩৭ রান তার। আজকের ফাইনালে ৮ রান করলে সাব্বিরকে এবং ১৪ রান করলেও ছাড়িয়ে যাবেন চান্দিমালকে। আর টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হতে ভারতীয় ওপেনারকে করতে হবে ৫৭ রান।

এই দৌঁড়ে রয়েছেন বিরাট কোহলিও। চার ম্যাচের তিন ইনিংসে দুই ফিফটিসহ তিনি করেছেন ১১২ রান। চান্দিমাল ছাড়াতে ৩৭ ও বাবর হায়াতকে টপকাতে ৮২ রান করতে হবে কোহলিকে।

দল আগেই বাদ পড়ায় টপ স্কোরার হওয়ার দৌঁড় থেকে ছিটকে পড়েছেন চান্দিমাল, তিলেকারত্নে দিলশান (১৩২), সরফরাজ আহমেদ (১২১) ও মোহাম্মদ শেহজাদ (১২৯)।

Reneta

ব্যাটের মতো বলেও সেরার দৌঁড়ে রয়েছেন বাংলাদেশী এক তারকা। মূলপর্বের চার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন টাইগার পেসার। ৭ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের হার্দিক পাণ্ডেয়া। ৭ উইকেট নেওয়া পেসার মোহাম্মদ আমিরের দল পাকিস্তান আগেই বাদ পড়ায় সেরা হওয়ার সুযোগ থাকছে না তার।

এই দৌঁড়ে থাকা ফাইনাল খেলতে যাওয়াদের মধ্যে রয়েছেন শুধু আশিস নেহরা। তবে তার উইকেট সংখ্যা ৫। আল-আমিনকে ছাড়াতে ফাইনালে ৬ উইকেট পেতে হবে ভারতীয় পেসারকে।

তবে মূল ও বাছাইপর্ব মিলে ১২ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। সমান ম্যাচে ১১ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে জাভেদের সতীর্থ মোহাম্মদ নাভেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কে হচ্ছেন সর্বাধিক রান ও উইকেট শিকারী

পরবর্তী

কে হচ্ছেন সর্বাধিক রান ও উইকেট শিকারী

পরবর্তী

গুড লাক বাংলাদেশ

গুড লাক বাংলাদেশ

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT