‘শ্রেয়া সর্বজয়া’। অভিনয়শিল্পী এবং মিডিয়াব্যক্তিত্ব। বৃহস্পতিবার (২ নভেম্বর) বৃহস্পতিবার তার জন্মদিন। আজকের এইদিনে মা সারা জাকেরের সঙ্গে তোলা একটি ছবি ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেন তিনি। মাকে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে রাখা এই ছবিতে তিনি লেখেন, ‘কে বলবে তিনি আমার চেয়ে ত্রিশ বছরের বড়!’
শুধু তা-ই নয় পোস্টে মায়ের প্রতি কৃতজ্ঞতাও জানালেন তাকে এই সুন্দর পৃথিবীতে আনবার জন্য। নিজেকে ধন্য মনে করলেন তার মতো মায়ের গর্ভে জন্ম নেবার জন্য। পাশাপাশি মায়ের সঙ্গে তার খুনখুটির সম্পর্কেরও ইঙ্গিত দিলেন পোস্টে।

অভিনয়শিল্পী সারা জাকের এবং আলী জাকেরের মেয়ে শ্রেয়া সর্বজয়া। নিজেকে যুক্ত রেখেছেন মঞ্চে, রেডিওতে এবং নানামুখী মিডিয়া কার্যক্রমে। পাশাপাশি বহুমুখী সংগঠনের সঙ্গেও যুক্ত আছেন তিনি।









