চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কে কী বলল ওটা দেখার দরকার নেই’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:২৪ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: প্রত্যাশার ছাপ ফেলতে না পারলেই ক্রিকেটারদের নিয়ে ওঠে সমালোচনার ঝড়। প্রথম বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড আসা মোস্তাফিজুর রহমানও বাদ যাননি নেতিবাচক কথার তীর থেকে। শুরুর দিকে পারফরম্যান্স খারাপ হওয়ায় প্রশ্ন ওঠে তাহলে কি ফুরিয়ে যাচ্ছেন ফিজ!

অনেক টাইগার সমর্থকই এমন শঙ্কা প্রকাশ করেছেন। বিশ্লেষকরাও বাঁকা কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক উপচে পড়েছে নানা স্ট্যাটাস, হতাশা আর দীর্ঘশ্বাসে! সোমবার সমারসেট কাউন্টি ক্লাব মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর মিক্সড জোনে আসা মোস্তাফিজের কাছে জানতে চাওয়া হল এসব কথা কীভাবে নেন। দুই বাক্যে কাটার মাস্টার দিয়ে দিলেন উত্তরটা, ‘কে কী বলল ওটা দেখার দরকার নেই। আমি নিজে ঠিক থাকলেই তো হয়।’

বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে খরুচে মোস্তাফিজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুর ৫ ওভারেও ছিলেন বেশ খরুচে। ৪১ রান দিয়ে উইকেটশূন্য তখন! পরের দুই স্পেলে চার ওভারে দিয়েছেন মাত্র ১৮ রানে, নিয়েছেন ৩ উইকেট।

একটা সময় মনে হচ্ছিল ক্যারিবীয়রা সাড়ে তিনশ ছুঁয়ে ফেলবে। ৩২১-এ তাদের থামতে হয়েছে মোস্তাফিজের বোলিংয়ের কারণেই। বিশেষ করে ইনিংসের ৪০তম ওভারে এসে শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলকে সাজঘরে পাঠিয়ে প্রতিপক্ষকে কক্ষচ্যুত করেন বাঁহাতি পেসার। পরের ওভারে ফেরান উইন্ডিজের সর্বোচ্চ স্কোরার শাই হোপকে।

২৫ বলে ফিফটি করা হেটমায়ারকে ওই সময় আউট করা না গেলে হয়ত ধরাছোঁয়ার বাইরেই চলে যেত লক্ষ্যটা! বাংলাদেশের কাছে আরেক ভয়ের নাম রাসেল, তাকে রানের খাতাই খুলতে দেননি ফিজ।

আইপিএলে মোস্তাফিজের ইয়র্কারে রাসেলের বোল্ড হওয়া ও হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্যটি অনেকেরই মনে আছে। তারপর থেকে টাইগার পেসারকে সমীহই করেন ক্যারিবীয়ান অলরাউন্ডার।

Reneta

এদিন রাসেলের দুর্বলতাই কাজে লাগিয়েছেন মোস্তাফিজ, ‘ওই সময় তো সবাইকে (বাংলাদেশের বোলারদের) ঘাবড়ানো শুরু করেছিল (উইন্ডিজ ব্যাটসম্যানরা)। আমাকে ওই সময় বোলিং দিয়েছে, আমি চেষ্টা করেছি। রাসেলকে আগেও অনেকবার আউট করেছি। ও আমাকে দেখলে একটু ভীরু হয়ে যায়। আমি সেটাই কাজে লাগিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেরপুরে ট্রাক চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

পরবর্তী

পাবলিক পরীক্ষার সময়সহ বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত

পরবর্তী
পাবলিক পরীক্ষা

পাবলিক পরীক্ষার সময়সহ বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত

গত বিশ্বকাপে সোনালী মুহূর্তে

অস্ট্রেলিয়ার পেস নিয়ে চিন্তিত নন সাকিব

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT