চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ারেন্টাইন মুক্ত সাকিব-মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৮, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব ও মোস্তাফিজ কোয়ারেন্টাইন মুক্ত হয়ে মাঠে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারত থেকে ফেরার পর সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শুরু করতে হয়। ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনে দুই ক্রিকেটারকে পাওয়ার জন্য পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল বিসিবি।

শুরুতে সাড়া না মিললেও ১১ দিন পর মুক্ত হলেন সাকিব-মোস্তাফিজ। মঙ্গলবার বিকেলে মিরপুরে শুরু হওয়া টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের প্রথমদিনেই যোগ দিয়েছেন সাকিব। বৃষ্টিভেজা মাঠে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন তিনি।

আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় গত ৬মে বাংলাদেশে ফিরে আসেন সাকিব-মোস্তাফিজ। বাড়ি ফেরার সুযোগ পাননি তারা। ভারত থেকে আসায় দুজনকেই হোটেল কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

আগামী ১৯মে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল দুজনের। কিন্তু জাতীয় স্বার্থে দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শিথিল করা হল।

আসছে ২৩মে শুরু হবে বাঘ-সিংহের ওয়ানডে সিরিজের লড়াই। ম্যাচ শুরুর সময় দুপুর ১টা। ২৫ ও ২৮মে শেষ দুটি ম্যাচ। সবগুলোই দিবা-রাত্রির।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমোস্তাফিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকদের তথ্য সংগ্রহে হেনস্তা করার অধিকার স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের নেই: আর্টিকেল নাইনটিন

পরবর্তী

সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্ছিত করায় ১১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

পরবর্তী
সাংবাদিক রোজিনা ইসলামকে পুলিশে হস্তান্তর, বেশ কয়েকজন পুলিশ ও সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্ছিত করায় ১১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

দুই ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্ম একসঙ্গে, করোনায় মৃত্যুও একসঙ্গে

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT