চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ চাইলে সাহায্য করতে পারবেন সাকিবকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবকাঠামো ব্যবহার করার সুযোগ নেই। এজন্য সাকিব আল হাসান অনুশীলন করতে বেছে নিয়েছেন বিকেএসপিকে। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন ব্যাট-বলের প্রস্তুতি। সেখানে তাকে সহায়তা করবেন ক্যারিয়ারের শুরুর দিকের কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন।

চাইলে ব্যক্তিগতভাবে জাতীয় দলের কোচরাও সাহায্য করতে পারবেন সাকিবকে। সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

নিজেকে প্রস্তুত করার মিশনে বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। সব ঠিক থাকলে দুই মাস পর টাইগার অলরাউন্ডার খেলতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট। ২৮ অক্টোবর একবছর শাস্তির মেয়াদ শেষ হবে। বাকি একবছরের শাস্তি স্থগিত নিষেধাজ্ঞা। তাতে ওই দিনই উঠে যাওয়ার কথা আইসিসির বিধিনিষেধ।

জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোর মাশুল দিয়ে চলেছেন সাকিব। ১০ মাস ধরে সবধরনের ক্রিকেটের বাইরে তিনি। আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে তাকে।

পাশাপাশি সতর্কও থাকতে হবে সাকিবকে। কেননা কোনো বিতর্কে নাম জড়ালে, খুব বেশি মাতামাতি হলে এবং তা আকসু কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে সাকিবের উপর একবছর স্থগিত নিষেধাজ্ঞাও কার্যকর হতে পারে। সেজন্য দেশের সংবাদমাধ্যমকে সাকিবকে নিয়ে খবর প্রকাশে সতর্ক থাকতে অনুরোধ জানালেন বিসিবি পরিচালক আকরাম।

‘আমাদের গাইডলাইন হবে ২৯ (অক্টোবর) তারিখের পরে, তার আগে না (বিসিবির অধীনে অনুশীলন)। আপনারাও জানেন, আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে শেষের দিকে যেন কোনকিছু তার বিরুদ্ধে না যায় আকসুর নিয়মানুসারে। সেটা একটু সেক্রিফাইস করবেন আর আনুষ্ঠানিকভাবে আমরা তার সাথে কাজ করবো ২৯ তারিখ থেকে। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায়, সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটনিষেধাজ্ঞাবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ের পর্দায় শুভ-ঋতুপর্ণার সিনেমা

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে

বেগম আখতারের ‘জোছনা’ হলেন মুক্তি

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT