কেরলায় মোট ১৪ জনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি (এনআইভি) নতুন করে ১৩ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে। এই ভাইরাস নিয়ে সতর্ক অবস্থানে রাখা হয়েছে রাজ্যকে।
আক্রান্তদের মধ্যে একজন ২৪ বছর বয়সী গর্ভবতীও রয়েছেন। বৃহস্পতিবার তার শরীরে মশাবাহিত এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তিনিই কেরালায় প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি।
রাজ্য সরকার বলেছে, ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো ১৯টি নমুনার মধ্যে ১৩ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
এর লক্ষণগুলোও ডেঙ্গুর মতোই। আক্রান্তদের জ্বর, র্যাশ ও জয়েন্টের ব্যথায় ভুগতে দেখা যায়।
কেরালার স্বাস্থ্য মন্ত্রী ভিনা জর্জ বলেন, জিকা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে এরই মধ্যে কর্মপরিকল্পনা করা হয়েছে।
গর্ভবতী নারীদের জ্বর থাকলেই নিজেদের পরীক্ষা করাতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।








