চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হল বাংলাদেশের বিশ্বকাপ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে চমক বলতে আবু জায়েদ রাহি। ২০১৮ সালের জুলাইতে টেস্ট অভিষেক হলেও ডানহাতি এ পেসারের এখনো ওয়ানডের জার্সি গায়ে জড়ানো হয়নি।

আবু জায়েদের অন্তর্ভুক্তিতে মূল্য দিতে হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর মিস করেন তিনি। শুধু বিশ্বকাপ দলই নয়, বিশ্বকাপের আগের আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ১৭ সদস্যের দলেও ঠাই পাননি তাসকিন।

অন্য বড় অন্তর্ভুক্তির মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৮’র এশিয়া কাপের পর আর ওয়ানডে খেলেননি তিনি। এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের জন্য পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছিলেন মোসাদ্দেক। যদিও হেড কোচ স্টিভ রোডস আগে থেকেই বলে আসছিলেন, বিশ্বকাপের প্ল্যানের স্পষ্ট অংশ মোসাদ্দেক। দল ঘোষণার পর কোচের সেই অভিব্যক্তি সত্যি হয়েছে।

শুধু একজন ব্যাটসম্যান নয়, অলরাউন্ডার হিসেবেই দলের শক্তি বাড়াতে পারেন মোসাদ্দেক। ঠিক এমনটাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। ঢাকা প্রিমিয়ার লিগ ফর্মেই আছেন মোসাদ্দেক। ৪৭.৫৫ গড়ে এই সময়ে ১২ ম্যাচে একটি সেঞ্চুরিসহ তিনি রান করেছে ৪২৮।

দল ঘোষণা আগে অবশ্য বেশকিছু প্রশ্ন চারদিকে ঘোরাফেরা করেছে। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের কারণে।

চক্রাকারে ঘোরা প্রশ্নের মধ্যে ছিল ইমরুল কায়েসকে স্কোয়াডে ফেরানো উচিত কিনা? দলে ইনজুরির মিছিল থাকায় প্রশ্ন ছিল, কে ফিট? বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি স্পিন, তাতে সাকিব-মিরাজের ব্যাকআপ কে? ২০১৮’র শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ পাওয়া খেলোয়াড়ের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। ফলে প্রশ্ন ছিল, আনক্যাপ কেউ কি বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাবেন?

Reneta

দল ঘোষণার মধ্যে দিয়ে প্রায় সব প্রশ্নেরই উত্তর মিলেছে। নিউজিল্যান্ড সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থতায় পর ইমরুল কায়েসকে বাদ দেয়ার বিষয়টি আরও গোলমেলে হয়ে উঠেছে।

কিউই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধুঁকলেও তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেন কায়েস। তিন ম্যাচ সিরিজে ১১৬ গড়ে তিনি রান করেন ৩৪৯। ফলে ১৫ সদস্যের দলে এই বাঁহাতি ব্যাটসম্যানের নাম দেখাটা কঠিন। তবে ইমরুলের জায়গায় যাদের নেয়া হয়েছে সেই সৌম্য সরকার ও লিটন দাস ফর্ম ইস্যুতে পিছিয়ে থাকলেও কার্যকর ম্যাচ উইনার বিবেচনায় ডাক পেয়েছেন।

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলে একরকম ইনজুরির মিছিল। যা নিয়ে উদ্বিগ্ন সবাই। পেস ব্যাটারির প্রধান অস্ত্র মোস্তাফিজুর রহমান অ্যাঙ্কেল ইনজুরি থেকে ফিরে এখনো পুরোপুরি ফিট নন। নতুন করে পেয়েছেন গোড়ালিতে চোট। মাত্র কয়েকদিন আগ থেকে অনুশীলন শুরু করেছেন মাহমুদউল্লাহ। ইনজুরির সমস্যা আছে রুবেল হোসেনেরও। তবে বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন, বিশ্বকাপের আগে তারা সবাই সুস্থ হয়ে যাবেন।

ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র স্পিন। এটা কোনো গোপন বিষয়ও নয়। এখনো পর্যন্ত সত্য প্রমাণিত এই ডিপার্টমেন্টে সাম্প্রতিককালের সফর বোলার সাকিব ও মেহেদী হাসান মিরাজ। ২০১৮ থেকে এপর্যন্ত দুজনেই ২০টির বেশি উইকেট নিয়েছেন। দুজনেরই ইকোনোমি রেট আবার চার থেকে পাঁচের মধ্যে। এ দুজনের ব্যাকআপ হিসেবে কাউকে নেয়া হয়নি। তবে তাদের সাহায্য করতে পারবেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক।

২০১৮’র শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলে ১০ জনের অভিষেক হয়েছে। ফলে এর বাইরে আনক্যাপ কেউ বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাবেন কিনা তা নিয়ে ছিল আলোচনা। আনক্যাপ রাহিকে নিয়ে চমক দিয়েছেন নির্বাচকরাও।

আবু জায়েদকে দলে নেয়া হয়েছে তার সক্ষমতার জন্যেই। বল সুইং করানোর ক্ষমতাই তাকে পছন্দের ক্ষেত্রে সহজ করেছে। নিজের সক্ষমতার প্রমাণ সবশেষ নিউজিল্যান্ড সফরে দেখিয়েছেন জায়েদ। নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে ইংল্যান্ডের কন্ডিশনের মিল থাকায় জায়েদকে নিয়ে বাড়তি চিন্তা করতে হয়নি। চলতি ডিপিএলেও ভালো করছেন রাহি। ওয়ানডে টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন তিনি।

ব্যাটিং লাইনআপে মোহাম্মদ মিঠুনের অন্তর্ভুক্তি দারুণ। নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজে তিনিই ছিলেন বাংলাদেশের সফল ব্যাটসম্যান। বিশ্বকাপেও দলের মিডল অর্ডার পোক্ত করবেন তিনি।

এদের বাইরেও অনেক ক্রিকেটার ছিলেন। যাদের বেশিরভাগেরই আশাবাদী হওয়ার বৈধ কারণ ছিল। কিন্তু তাদের জায়গাগুলো সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি বলে দল ঘোষণা আকর্ষণীয় হতে পারে এমন প্রতিশ্রুতি ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে।

২০১৫ বিশ্বকাপে খেলেছেন এমন ক্রিকেটার নিয়েই দল সাজানো হয়েছে। পঞ্চপাণ্ডব নামে খ্যাত মাশরাফী, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ-সহ সর্বশেষ বিশ্বকাপে খেলা আটজন আছেন এবারের দলে। বাকিরা তরুণ রক্তে ঠাসা। লিটস দাস, মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজ, সৌম্য ও রাহি সবার বয়সই ২৫ বা তার কম। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যে ভরপুর এক দলই বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সারথী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের বিশ্বকাপ দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT