চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠেই ছিল না বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। প্রতিটি জেলা সদরে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের থানায় থানায় বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও আহমারি কোনো প্রতিবাদ দেখাতে পারেনি দলটি। বিচ্ছিন্ন কয়েকটি পথসভা ও প্রতিবাদ সভা ছাড়া আর কিছুতেই দেখা যায়নি তাদের।

গ্যাসের মূল্য বৃদ্ধিকে ‘গণবিরোধী সিদ্ধান্ত’ উল্লেখ করে এর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আজ বেলা ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি।

নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় রিজভী বলেন, বর্তমান মধ্যরাতের ভোটের সরকার জনগণকে কষ্টে ফেলতেই ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আওয়ামী সরকার জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, আইন শৃঙ্খলা বাহিনীর শক্তিতে বিশ্বাসী। তাই জনগণের ওপর জুলুম করতে তারা দ্বিধা করে না। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলে বিশ্বাস করে বলেই এরা জনগণের ভাল-মন্দ বিচার করে না। জনগণের ওপর জুলুম ও শোষণ নির্যাতন চালিয়ে ক্ষমতা দখলের মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করাই এদের একমাত্র লক্ষ্য। আর এজন্যই জনগণের রক্ত চুষতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার। এখন তারই বহি:প্রকাশ ঘটলো গ্যাসের মূল্য বৃদ্ধিতে।

‘‘জনগণের ওপর নিপীড়ণ চালিয়ে অবৈধ অর্থ উপার্জনের দ্বারা সরকারের লোকদের পকেট ভারী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে জনগণের কাঁধে চাপানো হলো গ্যাসের মূল্য বৃদ্ধির ভারী বোঝা। আমরা সরকারের এই বেআইনী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি কার্যকর না করার জন্য জোর দাবি জানাচ্ছি। সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে দৃঢ় সংকল্পবদ্ধ।’’

ঢাকা মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন কিছু কর্মসূচি পালিত হয়েছে বলে জানা যায়। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন এর উপস্থিতি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় আলাল ব‌লে‌ন, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ যত অ‌বৈধ গ্যাস সং‌যোগ ও এসব গ্যা‌সের অপচয়‌কে না ঠে‌কি‌য়ে সাধারণ মানু‌ষের উপর বোঝা চাপা‌নো হ‌য়েছে। এভা‌বে গ্যা‌সের দাম বা‌ড়ি‌য়ে সাধারণ মানু‌ষের ওপর বোঝা চা‌পি‌য়ে দেওয়া শেখ মু‌জি‌বের আওয়ামী লীগ‌কে মানায় না।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে বান্দরবান জেলা যুবদলেরসহ সাংগঠনিক সম্পাদক মো: ইউছুপ সহ ১২ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে অভিযোগ করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দীর্ঘকাল দেশে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আজ বান্দরবান জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুপসহ গত কয়েকদিনে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনা বর্তমান অবৈধ সরকারের চলমান নির্যাতনেরই অংশ।

‘‘সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে দু:শাসনের অবসানের আলামত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। এই সরকার আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না।  জনগণের বিজয় হবেই।’’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি ক্রসফায়ারের পক্ষে এবং বিপক্ষে

পরবর্তী

হাঁ-হুতাশ নিয়েই চলছে উইকেটের খোঁজ

পরবর্তী

হাঁ-হুতাশ নিয়েই চলছে উইকেটের খোঁজ

জাতীয় বীজ মেলা ২০১৯

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT