বিনোদন

‘কেমন মৃত্যুর মত পাশে পড়ে আছো, কবিতা!’

চ্যানেল আই অনলাইন- সাত্যকি-অর্ক

চ্যানেল আই অনলাইন- সাত্যকি-অর্ক

‘কেমন মৃত্যুর মত পাশে পড়ে আছো, কবিতা!’- এমন বাক্যে শুরু মুক্তি প্রতীক্ষিত ‘মাটির প্রজার দেশে সিনেমার একমাত্র গান ‘কবিতা’। এটিকে অর্ক-সাত্যকি জুটির অন্যতম সেরা কাজও বলছেন কেউ কেউ।

‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রের জন্য তৈরি ‘কবিতা’র মোহনীয় সুর শ্রোতাদের মুগ্ধ করবে প্রায় দশ মিনিট। সম্প্রতি ইউটিউবে গানটি শ্রোতাদের শোনার জন্য আপলোড করা হয়েছে।

‘কবিতা’র কথা, সুর ও কণ্ঠ সাত্যকি ব্যানার্জির। সংগীতায়োজন করেছেন অর্ক মুখার্জি।

২০১৬ সালে শিকাগো ফিল্ম ফেস্টিভালে পুরষ্কার পেয়েছিল বাংলাদেশের সিনেমা ‘মাটির প্রজার দেশে’। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও দেশে মুক্তি পায়নি গুপি বাঘা প্রডাকশনের এই সিনেমা। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বড় পর্দায় আসতে চলেছে ছবিটি। আগামী ২৩ মার্চ তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বছর দেড়েক ধরেই থেমে থেমে বিভিন্ন আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভালে ছবিটি মনোনীত কিংবা মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করে আসছে বিজন ইমতিয়াজ এর পরিচালনায় ও আরিফুর রহমানের প্রযোজনায় নির্মিত ‘মাটির প্রজার দেশে’। বাংলাদেশে মুক্তির আগে চলছে নানা প্রচারণা। সেই প্রচারণার অংশ হিসেবেই মুক্তি দেয়া হয়েছে ‘কবিতা’ গানটি।

বিষয়:অর্ক মুখার্জি আরিফুর রহমান বিজন ইমতিয়াজ মাটির প্রজার দেশে সাত্যকি ব্যানার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…