চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন বাজেট চাই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৭ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
সম্পাদকীয়
A A

২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুন)। প্রথমবারের মতো ৫ লাখ কোটির মাইলফলক ছাড়িয়ে এবারের বাজেটের সম্ভাব্য আকার, ৫ লাখ ২৩ হাজার ২০৩ কোটি টাকা। টাকার অংকে সবচেয়ে বড় ব্যয় পরিকল্পনা নিয়ে এবার অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাজেট দেবেন আ হ ম মুস্তফা কামাল।

বাজেটের আগেই এবার সুসংবাদ দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন: এ বছর বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়বে না। এটি ঐতিহাসিক; কারণ একদিকে স্বাধীনতার পঞ্চাশ বছর, অন্যদিকে জাতির জনকের জন্মশত বর্ষ। সুতরাং এ বছর বাজেটে কোনো কিছুরই দাম বাড়বে না।

আমরা অর্থমন্ত্রীর এই বক্তব্যে ভরসা রাখতে চাই। আমরা চাই, সব শ্রেণির মানুষের জন্য স্বস্তির হোক বাজেট।

Banglabid

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রীও ইতোমধ্যে কথা বলেছেন। তিনি জানান: সরকার চায় প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বাঁচুক। একটি মানুষও গৃহহীন ও চিকিৎসাহীন না থাকুক এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত না হোক। আমাদের লক্ষ্য হচ্ছে স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেয়া এবং প্রতিটি মানুষকে একটি সুন্দর জীবন উপহার দেয়া। এই লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে আমরা আশা করি।

এবারের বাজেটে আরও একটি সুখবর হলো, দেশে একাধিক মেগা প্রকল্প চলমান থাকার পরেও শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দ কমানো হয়নি। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ৬১ হাজার ৯৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা ও কারিগরি খাতে বরাদ্দ রাখা হয়েছে চলতি বাজেটের চেয়ে বেশি। শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া প্রশংসার দাবিদার বলেই আমরা মনে করি। একইভাবে কৃষিখাতকেও গুরুত্ব দিতে হবে বলে আমরা মনে করি।

এবারের বাজেটে ঘাটতি থাকবে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। ঘাটতি অর্থায়ন হবে সেই আগের মতোই বিদেশি ঋণ, অভ্যন্তরীন ঋণ এবং সঞ্চয়পত্র বিক্রি থেকে। তবে সেই ঘাটতি পূরণে সাধারণ মানুষের কর যেন না বাড়ে সেই দিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রেও কোনো ধরনের ছাড় দেয়া যাবে না।

Reneta

দারিদ্রের হার নামিয়ে আনা, নারী ও শিশুদের প্রতি বিশেষ মনোযোগসহ দেশের প্রতিটি মানুষ যাতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে একটি সুন্দর জীবন-যাপন করতে পারে সেই বিবেচনায় এবারও কল্যাণমুখী বাজেট পেশ করা হবে বলেই আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পরবর্তী

ওয়ার্নারের সেঞ্চুরি, আমিরের ক্যারিয়ার সেরা প্রদর্শনী

পরবর্তী

ওয়ার্নারের সেঞ্চুরি, আমিরের ক্যারিয়ার সেরা প্রদর্শনী

জাকারবার্গের ডিপফেক ভিডিও সরাবে না ফেসবুক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT