চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঙুল দেখাতে ব্যাংকক গেছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আঙুলের ব্যথা কমলেও ফোলা কমেনি। চোটের ছাপ স্পষ্ট। মাঠে নামতে পারছেন না সাকিব আল হাসান। কবে নামবেন নিশ্চিত নন। মার্চের প্রথম সপ্তাহেই নিধাস ট্রফিতে খেলতে শ্রীলঙ্কায় উড়াল দেবে বাংলাদেশ দল। হাতে খুববেশি সময়ও নেই। উন্নত চিকিৎসার জন্য তাই টি-টুয়েন্টি অধিনায়ককে পাঠানো হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে।

সোমবার মিরপুরে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের চিকিৎসকের সঙ্গেও কথা বলেন বিসিবি সভাপতি। তাতে সাকিবকে দ্রুতই থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে রাতেই ব্যাংকক পৌঁছান সাকিব।

সাকিবের ডাক্তার দেখিয়ে ফেরার কথা বুধবার। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমন তথ্যই জানালেন।

Banglabid

সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে বসে আবাহনীর বিপক্ষে নিজ দল মোহামেডানের হার দেখেছেন সাকিব। তবে প্রিমিয়ার লিগে খেলতে না পারলেও ক্ষতি নেই! কিন্তু শ্রীলঙ্কায় নিধাস ট্রফিতে বিশ্বসেরা অলরাউন্ডারের থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেটি ভালভাবেই বুঝতে পারছে বিসিবি। উন্নত চিকিৎসার জন্য তাই সব পদক্ষেপই নিচ্ছে বোর্ড।

মূর্তিকারিগর

ঘরের মাঠে গত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে যেয়ে আঙুলে চোট পান সাকিব। দশটি সেলাই দিতে হয়। পরে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজে লঙ্কানদের বিপক্ষে নামা হয়নি সাকিবের। সেলাই কেটে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

Reneta

৬ মার্চ শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু। সাকিব প্রথম থেকে খেলতে পারবেন কিনা সেটি নিয়ে আছে শঙ্কা। তবুও তাকে অধিনায়ক রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব খেলতে না পারলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসি’র বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ, ভাংচুর

পরবর্তী

ছাত্রলীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

পরবর্তী
ছাত্রলীগ-সংঘর্ষ-ছাত্রলীগের সম্মেলন

ছাত্রলীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

billionaire Maan al-Sanea is seen in Khobar

সৌদি ধনকুবের আল সানার সম্পত্তি নিলামে

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT