চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন নিজেকে যোগ্য মনে করছেন তাবিথ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সঙ্গে নির্বাচনী মাঠে বিএনপি সমর্থিত প্রার্থী হয়ে লড়াই করেছিলেন তাবিথ আউয়াল। এবারও নির্বাচনী মাঠে বেশ তৎপর তিনি। এরই মধ্যে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেন তাবিথ আওয়াল।

নিজেকে কেন যোগ্য প্রার্থী মনে করছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘একই নির্বাচনে কিছুদিন আগে দল এবং ২০ দলীয় জোট আমাকে সমর্থন দিয়েছিল। যে সমর্থন পাওয়ার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। একটা বিশেষ জনমত তৈরি করতে পেরেছিলাম। কিন্তু ওই নির্বাচনটা দলের জন্য আশানুরূপ হয়নি। প্রত্যাশা অনুযায়ী হয়নি।’

‘‘আমি মনে করি, যে অভিজ্ঞতা ছিল, যে জনমত আমি ইতোমধ্যে তৈরি করতে পেরেছি, ভোটের অধিকার যারা হারিয়েছে তারা আবারও আশাবাদী আমাকে এবার ভোট দিয়ে নির্বাচিত করবে।’’

তাবিথ আউয়াল আরো বলেন, ‘ইতোমধ্যে মনোনয়ন পাওয়ার জন্য আমি দলের কাছে আমার আবেদন জমা দিয়েছি। এই যাত্রাতে আমি একটু অগ্রগামী হলাম। আমি গর্বিত, কারণ দল এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন দিতে যাচ্ছে যেখানে নবীণ এবং প্রবীণদের জন্য একই রকমের সহযোগিতা ও জায়গা রয়েছে নির্বাচনে অংশ নেয়ার জন্য।’

‘‘আমি অপেক্ষায় আছি। আজ রাতে মনে হয় আমাদেরকে ডেকে সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করবে। আমি আশাবাদী জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দেবে আগামী নির্বাচনে উত্তর সিটি থেকে নির্বাচনে অংশ নেয়ার জন্য। তারপরই আমি আমার প্রতিশ্রুতি ও প্রচারণা শুরু করবো।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনতাবিথ আউয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT