চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন দেশ ছাড়তে চেয়েছিলেন কিম কি দুক?

নুসরাত শারমিননুসরাত শারমিন
৩:৩৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

দক্ষিণ কোরিয়ার আলোচিত এবং একই সঙ্গে বিতর্কিত পরিচালক কিম কি দুক কোভিড-সংক্রান্ত শারীরিক জটিলতায় ১১ ডিসেম্বর মারা গেছেন। থ্রি-আয়রন, পিয়েতা, দ্য আইল-এর নির্মাতা কিম কি দুক চলে গেলেন মাত্র ৫৯ বছর বয়সেই!

বার্লিনে ‘সিলভার বিয়ার’, কান-এ ‘উন সার্টেন রিগার্ড’, ভেনিস উৎসবে ‘গোল্ডেন লায়ন’ জিতেছেন তিনি। ইউরোপীয় চলচ্চিত্র উৎসবগুলোয় ছিল কিমের জয়জয়কার। কম বাজেটে দুর্দান্ত সিনেমা নির্মাণ করার কৌশল জানা এই নির্মাতাকে কোরিয়ার মেইনস্ট্রিম মনে করে ‘বাণিজ্যিকভাবে অসফল একজন নির্মাতা’। তবে এটি সত্য যে, তার ছবি সব ধরনের দর্শকের মন জয় করতে পারেনি। নিষ্ঠুরতা, সহিংসতা ও ডার্ক কন্টেন্টের জন্য সমালোচিত ও বিতর্কিত হয়েছিল তার ছবিগুলো।

দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্ম নেন কিম। বেড়ে ওঠেন গরীব পরিবারে। স্কুল ছেড়ে দেন ১৪ বছর বয়সে। এরপর কয়েক বছর কাজ করেন এক কারখানায়।

কিম কি দুকের কিছু সিনেমার পোস্টার…

পাঁচ বছর মেরিন কোর-এর পেটি অফিসার পদে চাকরি করার পর কোংশিন ইউনিভার্সিটিতে কিছুদিন পড়াশোনা করেন।

৩০ বছর বয়সে তিনি প্যারিসে চলে যান এবং মিউজিয়াম ও আর্ট গ্যালারি ঘুরে ঘুরে ছবি আঁকা শেখেন। ফ্রেঞ্চ রোমান্স ফিল্ম ‘দ্য লাভার্স অন দ্য ব্রিজ’ এবং আমেরিকান থ্রিলার ‘সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ দেখে সিনেমা নির্মাণের শখ হয় কিম কি দুক-এর। বলা যায়, ছবি দুটি দেখেই সিনেমা নির্মাণে অনুপ্রাণিত হন এই পৃথিবী খ্যাত নির্মাতা।

১৯৯৫ সালে কোরিয়া ফিরে কোরিয়ান ফিল্ম কাউন্সিল আয়োজিত চিত্রনাট্য প্রতিযোগিতায় পুরস্কার জিতে যান কিম। এটিই চলচ্চিত্র সংশ্লিষ্ট কিমের প্রথম পুরস্কার। এরপর ১৯৯৬ সালে প্রথম সিনেমা ‘ক্রোকোডাইল’ পরিচালনার সুযোগ পেয়ে যান। ছবির গল্পে দেখানো হয়, গণধর্ষণের শিকার হওয়া এক নারীকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে দেন এক গৃহহীন পুরুষ। পরে সেই ব্যক্তি নিজেই ওই নারীকে ধর্ষণ করা শুরু করেন। স্বল্প বাজেটের এই ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়।

কিমের আলোচিত ছবি ‘পিয়েতা’র একটি দৃশ্য
Reneta

তার সিনেমাগুলো বিতর্ক তৈরি করেছে কোরিয়ায়, কিন্তু সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে। ‘বার্ডকেজ ইন’-এর প্রিমিয়ার হয় বার্লিনেল এর প্যানারোমা শাখায় এবং ‘দ্য আইল’ ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়।

ব্যাড গাই (২০০১) বাণিজ্যিক ভাবে সফলতা পায় কোরিয়ায়। প্রায় ৭ লাখ দর্শক হলে গিয়ে ছবিটি দেখেছিলেন। ২০০৩-এর ছবি ‘স্প্রিং, সামার, ফল, উইন্টার… অ্যান্ড স্প্রিং’ ছবিটি গ্র্যান্ড বেল অ্যাওয়ার্ড এবং ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয়।

২০০৪ সালে ‘সামারিটান গার্ল’ ছবির জন্য বার্লিনে ‘সিলভার বিয়ার’ পুরস্কার জিতেন কিম। এই ছবির গল্প একজন টিনএজ দেহপসারিনিকে ঘিরে। একই বছর তিনি ভেনিস উৎসবে সিলভার লায়ন পুরস্কার জিতে নেন সাইকো-হরর ড্রামা ‘থ্রি-আয়রন’ এর জন্য।

কিম কি দুক-এর ছবিতে দেখানো সহিংসতা ও নির্যাতন অনেক দর্শকের মনে অস্বস্তি তৈরি করতো। বিতর্ক তৈরি হয়েছে। অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে। তবুও থেমে থাকেননি কিম কি দুক।

কিম কি দুকের প্রশংসিত ছবি ‘স্প্রিং, সামার, ফল, উইন্টার… অ্যান্ড স্প্রিং’ এর একটি দৃশ্য

২০১৭ সালে একটি খবর কিম কি দুক এর ভক্তদের চমকে দেয়। একাধিক নারীকে যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে নির্মাতার বিরুদ্ধে। তাদের অনেকেই কিম এর ছবির অভিনেত্রী, আবার অন্যরা বিভিন্ন সময়ে কাজ করেছেন কিম এর সাথে।

কিম কি দুক এর বিরুদ্ধে ধর্ষণ, জোরপূর্বক চুমু দেয়া, শারীরিক হেনস্তার অভিযোগ তুলেছেন অভিযোগকারীরা। তবে উপযুক্ত প্রমাণের অভাবে বিষয়টি চাপা পড়ে যায়।

এসব অভিযোগের প্রতিক্রিয়ায় কিম বলেন, এই বিষয়গুলো সম্পর্কে তার ভিন্ন মত আছে। ক্ষমা চাওয়ার বদলে তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানি মামলা করে দেন।

কোরিয়ায় সমালোচিত কিম কি দুক বুঝতে পারেন, তার কাজের বিশেষ সমাদর আছে রাশিয়ায়। তিনি কাজাখস্তান-এ চলে যান এবং সেখানে সাম্প্রতিক ছবি ‘ডিসলভ’ নির্মাণ করেন। এরপর তিনি লাটভিয়ার স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করেন। সর্বশেষ নভেম্বরের ২০ তারিখে সেখানেই বাড়ি কিনতে গিয়েছিলেন তিনি।

পুরস্কার মাথায় কিম কি দুক

কিম এর মৃত্যুর পর সারা বিশ্বের সিনেমাপ্রেমী মানুষ শোক অনুভব করলেও কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি নীরব ছিল। কোনো ফিল্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা শোকবার্তা প্রকাশ করা হয়নি। কিম-এর কাছের কয়েকজন শুধু সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

কোরিয়ার সমালোচকদের মতে, ‘কিম মেধাবী হলেও তিনি একজন অপরাধী।’ – কোরিয়ান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিম কি দুককোরিয়াকোরিয়ান ছবিনির্মাতাফললিড বিনোদনসামার
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬

বিদেশেও ভালো করবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT