চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন এত আলোচিত অরুন্ধতী রায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অরুন্ধতী রায়

দ্যা গড অব স্মল থিংস বইয়ের নামের সঙ্গে যে নামটি ওতোপ্রতোভাবে জড়িত সে নাম অরুন্ধতী রায়। ভারতের এই প্রখ্যাত লেখিকা বর্তমানে ঢাকায়। স্বাভাবিকভাবেই তার লেখার ভক্তদের আগ্রহ সীমাহীন তাকে ঘিরে। তাই নতুন করে বাংলাদেশের সংস্কৃতিমনা মানুষের মধ্যে আলোচনার অন্যতম বিষয় অরুন্ধতী রায়। তার দ্বিতীয় উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অব দ্য আটমোস্ট হ্যাপিনেস’ প্রকাশিত হয় ২০১৭ সালে। এই উপন্যাসটিও পাঠক মনে ঝড় তোলে।

অরুন্ধতী রায় শুধু একজন লেখক নন তিনি সামাজিক অ্যাক্টিভিস্টও। তার পুরো নাম সুজান্না অরুন্ধতী রায়। ১৯৬১ সালের ২৪ নভেম্বর আসামের শিলংয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা রঞ্জিত রায় ছিলেন বাঙালি হিন্দু এবং মা সিরিয়ান খ্রিস্টান ম্যারি রায় নারী অধিকার কর্মী ছিলেন। কেরালার আয়মানাম এলাকায় শৈশবকাল অতিক্রান্ত করেন অরুন্ধতী রায়।

দ্যা গড অব স্মল থিংস বইটিতে মূলত অরুন্ধতীর ছোটবেলার গল্পগুলোই তুলে ধরা হয়েছে। এসেছে অনেক ছোট ছোট স্মৃতিকথা। শুধু লেখালেখির জগতেই নয়, সিনেমার জগতেও খানিকটা পরিচিত মুখই অরুন্ধতী রায়।

Banglabid

অরুন্ধতী তার কর্মজীবনের প্রথম দিকে, টেলিভিশন এবং চলচিত্রের জন্য কাজ করেছেন। তিনি ১৯৯২ সালে মুক্তি পাওয়া ইলেকট্রিক মুন এবং ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ইন হুইচ অ্যানি গিভস ইট দোস ওয়ান্স-এর জন্য চিত্রনাট্য লিখেছিলেন। দ্বিতীয়টি স্থাপত্যবিদ্যার ছাত্রী হিসাবে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র, যেখানে তিনি একজন অভিনেত্রী হিসেবেও অংশগ্রহণ করেছিলেন। এই চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে ন্যাশনাল ফিল্ম এ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি।

দ্যা গড অব স্মল থিংস বইটির জন্য তিনি বুকার পুরস্কারও অর্জন করেন। ২০০৪ সালে সিডনী পিস প্রাইজও অর্জন করেছিলেন তিনি। অবদমিত মানুষদের জন্য খোলাখুলি কথা বলার জন্য ২০০২ সালে লান্নান কালচারার ফ্রিডম অ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি। ইন্ডিয়ান অ্যাকাডেমি অব লেটার্সের পক্ষ থেকে ২০০৬ সালে পান সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। পরবর্তী সময়ে ভারতে সামাজিক ও ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে নিজের এই পুরস্কার ফিরিয়ে দেন তিনি।

বিভিন্ন সামাজিক ও পরিবেশগত আন্দোলনে সম্পৃক্ত থাকেন অরুন্ধতী রায়। মানুষকে নাড়া দেয়ার বা মানুষের ভাবা দরকার এমন সব বিষয় নিয়ে বরাবর কথা বলে এসেছেন তিনি।

Reneta

বিশ্বায়ন বিরুদ্ধ বা বিশ্বায়নের বিকল্প আন্দোলন নিয়েও বরাবর কথা বলে এসেছেন তিনি। সমালোচনা তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়েও। পরমাণু চুক্তি ও শিল্পায়ন নিয়ে ভারতের নীতি নিয়েও বরাবর সমালোচনা তুলেছেন এই লেখিকা।

শুধু ভারতের নয় শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালা সম্পর্কেও অনেক কিছু লিখেছেন অরুন্ধতী রায়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কথা বলেও প্রবলভাবে সমালোচিত হয়েছেন অরুন্ধতী রায়।

বাংলাদেশি ফটোগ্রাফার শহিদুল আলম যখন কারাবন্দী ছিলেন তখনও তাকে মুক্ত করার কথা বলে অন্যান্য লেখকদের সঙ্গে বিবৃতি প্রকাশ করেন অরুন্ধতী রায়।

এসব মিলিয়েই সবার কাছে প্রবলভাবে আলোচিত এই লেখিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুন্ধতী রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচন: ছাত্রজোটের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পরবর্তী

সংসদে পাট নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন বস্ত্র ও পাট বিষয়ক মন্ত্রী

পরবর্তী

সংসদে পাট নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন বস্ত্র ও পাট বিষয়ক মন্ত্রী

আলোচিত সমালোচিত অরুন্ধতী রায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT