চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো বিপথে রিয়াল, মাথাতেই খেলছে না জিদানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

গত সপ্তাহেও প্রত্যাশার বাইরে দারুণ খেলেছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর দল চ্যাম্পিয়ন্স লিগে জিতে এসেছে ইন্টার মিলানের মাঠ থেকে। সপ্তাহ ঘুরতে অন্যচিত্র, একই দল লা লিগায় হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। কেন? উত্তর খুঁজে পাচ্ছেন না লস ব্লাঙ্কোস কোচ জিনেদিন জিদান।

লা লিগায় শেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে রিয়াল, আরেকটিতে ড্র। সবশেষ হার নিজেদের মাঠে, আলাভেসের বিপক্ষে ২-১ গোলে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকলেও মোটেও স্বস্তির নয় জিদানের দলের জন্য।

আসলে অস্বস্তির শেষ নেই রিয়ালের। আলাভেসের প্রথম গোলটা লুকাস পেরেজের, পেনাল্টি থেকে। এই নিয়ে লিগে রিয়াল ভায়াদোলিদের সঙ্গে যৌথভাবে প্রতিপক্ষকে পাঁচ পেনাল্টি উপহার দিলো বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ভরযোগ্য ডিফেন্ডারদের চোটের কারণে যাদের কাঁধে রক্ষণের দায়িত্ব, তারা দুহাতে পেনাল্টি বিলাচ্ছেন।

এরসঙ্গে নতুন করে যোগ হয়েছে এডেন হ্যাজার্ডের চোট। চেলসি থেকে মাদ্রিদে আসার পর বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে বেলজিয়ান প্লেমেকারকে। শনিবার ম্যাচের ২৯ মিনিটে আবারও চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। গত সপ্তাহেই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন হ্যাজার্ড।

চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলেও কেনো লিগে খেই হারাচ্ছে খেলোয়াড়রা, উত্তর খুঁজে পাচ্ছেন না জিদান। দলের এমন রুগ্ন পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই নিচ্ছেন তিনি, ‘আমি কোচ, আমাকেই সব দায় নিতে হবে। আমরা ইন্টারের বিপক্ষে ভালো খেলেছি আর আজকে খেলেছি খারাপ। এতে কোনো অজুহাত থাকা উচিৎ নয়।’

‘মাঠে আমরা নিজেদের কোনো ছাপই রাখতে পারিনি। এটাই আমাকে ভীষণ রাগাচ্ছে। এখন পর্যন্ত ধারাবাহিকতা আমাদের সবচেয়ে বড় সমস্যা। প্রচুর ইনজুরি সমস্যা আছে। তবে আমরা কোনো অজুহাত খুঁজছি না, এটাই বাস্তবতা। তিনদিন আগে একরকম খেললাম, এখানে আরেকরকম। কারণ খুঁজে পাচ্ছি না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT