চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

কবির য়াহমদকবির য়াহমদ
১২:৫০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৬
মতামত
A A

প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বাঙালির একমাত্র সার্বজনীন উৎসব বলা যায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এ একটা দিনই জাতিসত্তা ও দেশকে ধারণ করা বাঙালির অন্যান্য সকল আনন্দ ও উৎসব ম্লান হয়ে যায় পহেলা বৈশাখের কাছে এসে। লুপ্ত হয়ে যাওয়া, সুপ্ত হয়ে থাকা বাঙালিয়ানার উদগীরণে বাঙালি এদিন যে উৎসবে মাতে তার তুলনা হয় একমাত্র উৎসবের রঙে রাঙানো বাংলা নববর্ষের সঙ্গেই।

আমাদের স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক উৎসবের উত্তরাধিকার পহেলা বৈশাখের উৎসব আমেজ দিন দিন বাড়ছে। দশ বছর আগের বাংলা নববর্ষের প্রথম দিন আর অদ্যকার এ দিনের মধ্যে পার্থক্য বিস্তর। এখন মানুষ এ দিনে প্রাণাবেগে বানের জলের মত নেমে আসে পথে, উৎসবের রঙে নিজে সাজে, অন্যকেও সাজিয়ে দিতে চায় নিজস্ব ভঙ্গিমায়। ব্যক্তিগত আনন্দকে সমষ্টিতে রূপান্তরের এ অভিপ্রায় ধার করা সংস্কৃতি থেকে উৎসারিত হলে সম্ভব হতো না। প্রাণের উৎসব আর আরোপিত উৎসবের মধ্যে এ পার্থক্য বহতা জলের মত, তাই এটা আমাদের একান্ত নিজস্ব বলে উচ্ছ্বাসের মাত্রা বাঁধভাঙা।

পহেলা বৈশাখের এ উৎসব সার্বজনীন একবাক্যে হয়ত বলা যাবে না। কারণ বাঙালি আর বাঙালিয়ানার শত্রু সব সময়েই ছিল, এখনও আছে। তবে যে বা যারা নিজেদেরকে প্রকৃত বাঙালি বলে বিশ্বাস করে, বাঙালিত্ত্বকে নিজেদের মধ্যে ধারণ করে তাদের সকলের মধ্যেই আছে বাংলা নববর্ষ উদযাপনের সীমাহীন আগ্রহ।

এর বাইরে দেশে অগণন লোক আছে যারা বাংলাদেশে বাস করে তবে নিজেদেরকে এদেশীয় কিংবা বাঙালি ভাবে না অথবা বাংলাদেশের নাগরিকত্বকে কষ্টভোগতূল্য ভাবে তাদের কাছে বাঙালির সংস্কৃতি, আচার আর পহেলা বৈশাখকে ধারণ ও উদযাপনের চিন্তা অযৌক্তিক ঠেকে। এরা সংখ্যায় কম নয় মোটেও, বাংলাদেশের নাগরিকও বটে। তবে পহেলা বৈশাখকে উদযাপন করার মানসিকতা ধারণ করে না।

প্রাণের উৎসব হিসেবে পহেলা বৈশাখের সার্বজনীন রূপে রূপান্তর টের পাওয়া যায় গত কয়েক বছরের ব্যাপকতা দেখে। দিন দিন এ উৎসবের ব্যাপকতা দেশের সকল স্তরে যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে করে বছরের এ একটা দিন মানুষের শেকড়ের কাছাকাছি যাওয়ার তুমুল অভিপ্রায় আমাদের আশাবাদী হওয়ার প্রেরণা যোগায়।

আগে যে উৎসব একটা শহরের নির্দিষ্ট কয়েকটি জায়গায় সীমাবদ্ধ থাকত এখন তা শহরের অলিতে-গলিতে ছড়িয়ে গেছে। জেলা শহর, উপজেলা শহর, এমনকি এর বাইরেও বিচ্ছিন্নভাবে উদযাপিত হচ্ছে প্রাণের এ উৎসব। জনমানুষের মধ্যে পহেলা বৈশাখকে উৎসব হিসেবে গ্রহণ করার এ মানসিকতার বিপরীতে এ সমাজের মধ্যেই আছে চাপিয়ে দেওয়া এক ধরনের সামাজিক প্রতিবন্ধকতা; যা চাপিয়ে দেওয়া ধর্মীয় বোধ থেকে উৎসারিত।

Reneta

পহেলা বৈশাখ উদযাপন ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ইসলাম কিছু না বললেও কিছু মানুষ আরবদেশীয় সংস্কৃতি ও আচারকে প্রতিষ্ঠিত ও উচ্চাসন দিতে গিয়ে বাঙালি সংস্কৃতির বিরোধিতায় মেতে ওঠেছেন। এখানে ধর্মীয় বিরোধ যতখানি তারচেয়ে বেশি ভিনদেশিয় সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার মহাপরিকল্পনা। ফলে তারা তাদের নিজস্ব চিন্তার দীনতা ও জ্ঞানের সীমাবদ্ধতাকে ঢাকতে গিয়ে সরাসরি বাঙালির প্রাণের উৎসবের বিরুদ্ধাচরণ করছেন। এবং বক্তব্যের যথার্থতাকে প্রমাণ করতে গিয়ে ধর্মের আশ্রয় নিয়েছেন।

তবে আশার কথা ধর্মসৃষ্ট এ সামাজিক প্রতিবন্ধকতা স্বত্বেও সাম্প্রতিক সময়ে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মাঝেও পহেলা বৈশাখ উৎসব হিসেবে দেখা দিচ্ছে। ঈদ-পূজার মত এ দিনেও মানুষজন আনন্দ করছে। মফস্বলে এ দিবসকে কেন্দ্র করে আলাদা কোন শোভাযাত্রার আয়োজন না হলেও অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারগুলোর অনেকেই এখন বাংলা নববর্ষের দিনে তাদের সন্তানদের অন্তত একটা নতুন জামা দেওয়ার চেষ্টা করছে।

মফস্বলের হাটবাজারগুলোতে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ‘বৈশাখি পোশাক’ নামের রঙিন জামাকাপড় বিকিকিনির হাল দেখে অনুমান করা যায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীও একে উৎসব হিসেবে গ্রহণ করার মানসিকতার প্রতি ঝুঁকছে। অবশ্য বহু আগে থেকেই ব্যবসা-বাণিজ্যে জড়িতরা নতুন বছরের প্রথম দিনে ‘হালখাতা’ উৎসবের মাধ্যমে মিষ্টিমুখ করাতো তাদের গ্রাহকদের।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মযজ্ঞ আগে যেখানে ছিল হালখাতাকে ঘিরে একান্তই, অদ্য তা নতুন বছরের জামাকাপড় ও বিভিন্ন অনুষ্ঠান পালনের মাঝেও সঞ্চারিত হয়ে অর্থনৈতিক কর্মপ্রবাহের দিকে রূপান্তর ঘটছে। যদিও অনেকেই এর মাঝে নিজেদের জড়ালেও উৎসব হিসেবে সজ্ঞানে স্বীকৃতি দেওয়ার বোধসম্পন্ন হয়নি, তবু উৎসবের চিরায়ত রূপ এখানেও বহমান।

সময়ের সাথে সাথে মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বিস্তার সকল শ্রেণির মানুষের মাঝে হওয়ার কারণে আদতে এ বিপ্লব দ্রুত সম্পাদিত হচ্ছে। অর্থনৈতিক শ্রেণিভেদে সামর্থ্যের রকমফেরের কারণে মানুষ নিজেদেরকে সেভাবেই তৈরি করছে। ফলে শুরুতে যেভাবেই হোক পহেলা বৈশাখকেও মানুষ উৎসব হিসেবে গ্রহণ করতে শুরু করেছে। আস্তে আস্তে বোধজ্ঞান বাঙালিত্ত্বের প্রতি ঝুঁকতে থাকলে তখন হয়ত সংস্কৃতি, কৃষ্টির সাথে এ আচার উল্লেখিত হতে থাকবে, সজ্ঞানে।

সম্প্রতি বাংলাদেশ সরকার পহেলা বৈশাখ উপলক্ষে উৎসব ভাতা (বোনাস) দেওয়ার যে প্রচলন করেছে এটাকে বৈপ্লবিক এক সিদ্ধান্ত বলা যায়। এর ফলে উৎসব হিসেবে সরকারিভাবে অর্থনৈতিক স্বীকৃতিও মিললো। এখন আশা করা যায়, সরকারি প্রতিষ্ঠানের বাইরে ব্যাংক-বীমা সহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোও পহেলা বৈশাখে উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত নেবে। আর তা যদি সম্ভব হয় তখন এর প্রভাব সকল শ্রেণি-পেশার ওপর পড়ে সত্যিকার অর্থে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সার্বজনীন এক উৎসবের রূপ পরিগ্রহ করবে!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পহেলা বৈশাখবৈশাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT