চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো দর্শক টানতে পারছে না বিপিএল?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৪৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রেসবক্স থেকে দেখা ফাঁকা গ্যালারি

প্রেসবক্স থেকে দেখা ফাঁকা গ্যালারি

দেশি তারকাদের সঙ্গে বিশ্বের নামি-দামি তারকা ক্রিকেটাররা খেলছেন বিপিএলে। ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, এভিন লুইস, কাইরেন পোলার্ড, সুনিল নারিন, শহিদ আফ্রিদির মতো টি-টুয়েন্টি স্পেশালিস্ট থাকার পরও মাঠে আসছে না দর্শক।

বিপিএলের প্রথম পর্ব থেকেই এত বিদেশি তারকার সম্মিলন আগে দেখা যায়নি। তবুও দর্শক আসছে না মাঠে। ম্যাচ যত গড়াচ্ছে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা হচ্ছে ততই!

বুধবার মিরপুরে সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম ভাইকিংসের ম্যাচে হাজারখানেক দর্শকও দেখা যায়নি। ম্যাচটি কাভার করতে এসে গ্যালারির দিকে তাকিয়ে হতবাক ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। বিস্ময় নিয়েই নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘মিরপুরে জাতীয় লিগ (এনসিএল) বা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায়ও এর চেয়ে বেশি দর্শক দেখেছি কখনো কখনো। বিপিএল নিয়ে লোকেদের কী আসলেই আগ্রহ নাই?’

বিপিএলে কেনো দর্শকখরা? এ বিষয়ে আরেক সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘এবার কিন্তু বিধ্বংসী ব্যাটিং বা ইনিংস এখনও সেভাবে দেখা যায়নি। হযরতউল্লাহ জাজাইয়ের ভালো দুটি ইনিংস ছিল, এর বাইরে তেমন কিছু নেই। উদ্বোধনী ম্যাচ ও দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রান কম হওয়া দর্শক না আসার একটি কারণ। উইকেটে ব্যাটিং করাও কিছুটা কঠিন। দিনে রান হলে রাতে হচ্ছে না, রাতে হলে দিনে হচ্ছে না- প্রেক্ষাপট এমন। দর্শকরা রান দেখতে চায়। বড় ধরণের ব্লাস্ট ইনিংসের অপেক্ষা করছে হয়তো তারা, যেটি এখনও আসেনি।’

‘আরেকটি ব্যাপার হল, ছুটির আমেজ চলছে। জাতীয় নির্বাচন ঘিরে যারা গ্রামের বাড়িতে গিয়েছেন তাদের অনেকেই এখনও ঢাকায় ফেরেননি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছুটি কাটিয়ে উঠছে কেবল, এটিও একটি কারণ। দুপুর সাড়ে ১২টায় খেলা, এক টিকেটে দুই ম্যাচ। খেলা দেখতে হবে রাত ৯টা পর্যন্ত। লম্বা সিডিউল, এটিও কারণ। তারকারা আসছে কিন্তু ব্লাস্ট ইনিংসের দেখা যাচ্ছে না। ক্রিস গেইলের ব্যাট থেকে সবাই রান দেখতে চায়। ডেভিড ওয়ার্নার আজ রান করেছে, এটা কিন্তু ভালো হল। স্টিভেন স্মিথ রান করলে বা বড় বড় তারকারা রান করলে তখন হয়তো এমন অবস্থা থাকবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জমজমাট ম্যাচে সিলেটের বাজিমাত

পরবর্তী

‘ভালো ছবির জন্য সুন্দর পরিবেশের বিকল্প নেই’

পরবর্তী

‘ভালো ছবির জন্য সুন্দর পরিবেশের বিকল্প নেই’

বয়স্ক পুরুষ ব্যক্তি, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত, অফিস পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহযোগিতা করাই সরকারের কাজ: রাষ্ট্রপতি

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT