চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনের ‘ক্যাপ্টেন্স নকে’ জিতল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চলছে অতিরিক্ত সময়ের খেলা। ম্যাচ সমতায় ১-১ গোলে। পয়েন্ট হারানোর শঙ্কায় ফেভারিটের তকমা পাওয়া ইংল্যান্ড। এমন সময়েই ত্রাতা হয়ে এলেন অধিনায়ক হ্যারি কেন। তার ‘ক্যাপ্টেন্স নকে’র দিনে শেষ সময়ের গোলে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে ইংল্যান্ড।

সোমবার রাতে ভলগোগ্রাদ অ্যারেনায় হ্যারি কেনের জোড়া গোলে তিউনিসিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

দুই মহাদেশের দুই দল। র‍্যাঙ্কিংয়ে ব্যবধান দশ। শক্তিতে কাছাকাছিই! কিন্তু মাঠে খেলার শুরু থেকেই ইংলিশরা বুঝিয়ে দিতে চাইল, সত্যিকারের ফেভারিট কারা। তিউনিসিয়ার আক্রমণ গুঁড়িয়ে দিতে মাঝমাঠ পাঁচ মিডফিল্ডার দিয়ে সাজান ইংল্যান্ড কোচ। সাউথগেটের ফর্মেশন ৩-৫-২! সেটাই কাজে দিল। তাতে শুরুটা মন মতই হল ‘থ্রি লায়ন্স’দের।

ম্যাচের পাঁচ মিনিটের মাথায় দুবার শক্ত আক্রমণ শানায় ইংলিশরা। ডেলে আলি আর জেসে লিনগার্ডরা থালায় সাজানো সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। গোল করতে এগিয়ে আসতে হল গত লিগ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক হ্যারি কেনকে।

ম্যাচের ১১ মিনিটে কর্নার শটের জন্য তিউনিসিয়া ডি-বক্সে ঝটলা করেন ইংলিশ খেলোয়াড়রা। সেই শট থেকে ডিফেন্ডার জন স্টোন প্রতিপক্ষের জাল বরাবর নেন জোরাল এক হেড। প্রতিপক্ষ গোলরক্ষক মোয়িজ হাসান প্রস্তুত থাকায় তা প্রতিহত করতে সক্ষম হন, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল যেয়ে পড়ে কেনের পায়ে। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দিতে ভুল করেননি এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা ইংলিশ অধিনায়ক।

ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ইংলিশরা। বলা ভালো, ধরে রাখতে দেননি দলটির মিডফিল্ডার কাইল ওয়াকার। তিনি ৩৪ মিনিটে বেন ইউসুফকে অহেতুক ফেলে দিয়ে পেনাল্টি উপহার দেন তিউনিসিয়াকে। লুফে পাওয়া সুযোগে স্পটকিক থেকে সমতা ফেরান ফেরজানি সাসসি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে নিজেদের কোথায় যেন হারিয়ে বসে ইংল্যান্ড। প্রথম ৪৫ মিনিটের দলের সঙ্গে পরের ৪৫ মিনিটের দলের আকাশ-পাতাল তফাৎ! তিউনিসিয়ার রক্ষণ ভাঙার ছোটখাটো কয়েকটা প্রচেষ্টা থাকল ঠিকই, কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে সেই আক্রমণগুলো সাফল্যের মুখ দেখেনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা, জার্মানি ও ব্রাজিলের মত জায়ান্টরা। এক পর্যায়ে ইংলিশ শিবিরেও ঝাঁকিয়ে বসে পয়েন্ট হারানোর শঙ্কা। ক্যামেরা যখন সাউথগেটের মুখ খুঁজে নেয়, তখন শঙ্কার ছাপ স্পষ্ট। এমন সময় কেনকেই এগিয়ে আসতে হয় আবারও।

অতিরিক্ত সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে কাইরেন ট্রিপ্পিয়ের মাথায় ছোঁয়ান, সেটিতে আরেকদফা মাথা ছুঁইয়ে তিউনিসিয়ার জালে জড়িয়ে দেন ইংলিশ অধিনায়ক। মেলে জয়ও।

গ্রুপ ‘জি’তে ২৩ জুন তিউনিসিয়ার সামনে প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম। পরের ম্যাচে ইংল্যান্ড খেলবে পানামার বিপক্ষে।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশীয় ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতা আকর্ষণ বাড়াতে হলে

পরবর্তী

বিশ্বকাপে সৌদি ফুটবল দল বহনকারী বিমানে আগুন

পরবর্তী

বিশ্বকাপে সৌদি ফুটবল দল বহনকারী বিমানে আগুন

পুকুরে ডুবে কক্সবাজারে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT