মার্কিন মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব কেনডাল জেনারের ঘরে চুরি হয়েছে। চোর দুই লাখ ডলার সমমূল্যের গহনা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন এই তারকা। গত মাসেই বড় বোন কিম কার্দেশিয়ানের ঘরে চুরির পরে এবার চুরি হলো কেনডালের ঘরেও।
২১ বছর বয়সী এই তারকা গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পুলিশকে ফোন করে গহনা চুরির ব্যাপারে জানান। তার আগে তিন এতগুলো গহনা চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেননি। চুরির আগে গত বুধবার দুপুরের দিকে ঘর থেকে বাইরে বের হন কেনডাল। ফিরতে প্রায় রাত ৮টা বেজে যায়।
পুলিশ বাহিনী জানায়, চোর কীভাবে ঘরে ঢুকেছে সেটা এখনও বোঝা যাচ্ছে না, কারণ কোনো প্রমাণ রেখে যায়নি। চুরির ব্যাপারে কাউকে সন্দেহও করছেন না কেনডাল। তবে অপরাধী ধরার ব্যাপারে কেনডালকে আশ্বাস দিয়েছে পুলিশ। মিড ডে।










