বিনোদন

‘কেজিএফ ২’: প্রেক্ষাগৃহে দর্শকের মধ্যে হট্টগোল, গুলিবিদ্ধ যুবক

বৃহৎ জনসমাগম, সিনেমা মুক্তি উৎসবের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমের মধ্যে সিনেমা মুক্তির জন্য উৎসুক দর্শকরা উপস্থিত, চ্যানেল আই অনলাইন সংবাদ সংগ্রহ করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

‘কেজিএফ’কে ঘিরে ভারতীয় দর্শকদের উত্তেজনা যেন কোনভাবেই শেষ হচ্ছে না। তারই প্রেক্ষিতে সিনেমাটি দেখতে গিয়ে এবার মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন কর্ণাটকের বসন্ত কুমার নামে এক যুবক। সিনেমা হলে তর্কে জড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ঘটনার দিন কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ দেখতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ওই যুবক। সেখানে সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে অপর এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল ঝগড়া। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায় আক্রমণকারী। কিন্তু কিছুক্ষণ পরই যে সেটি মর্মান্তিক রূপ নেবে তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি।

সিনেমা হল ছাড়ার কিছুক্ষণ পরই পুনরায় সেখানে ফিরে আসে আক্রমণকারী। আচমকাই পিস্তল বের করে বসন্তের দিকে তাক করে গুলি চালায় সে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী।

এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গেই যুবককে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি বিপদমুক্ত। স্থানীয় পুলিশ আক্রমণকারীর সন্ধান চালাচ্ছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ছবিতে ‘রকিং স্টার’ যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতীয় বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে সিনেমাটি।

বিষয়:অনন্ত নাগ কেজিএফ ২ কেজিএফ চ্যাপ্টার টু গুলিবিদ্ধ নাসের প্রেক্ষাগৃহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…