বিনোদন

কেকা ফেরদৌসীর ‘ভিম মনোহর ইফতার’

চ্যানেল আইয়ে রমজানের মাসে প্রতিদিন সন্ধ্যা ৬টায় দেখা যাবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম মনোহর ইফতার’

কেকা ফেরদৌসী ইফতার প্রস্তুত করছেন, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকা ফেরদৌসী ইফতার প্রস্তুত করছেন, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, একটি রান্নাঘরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরু হলো রহমতের মাস রমজান। এ মাসের প্রতিদিন চ্যানেল আইয়ে প্রচারিত হবে রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ইফতার পূর্ব অনুষ্ঠান ‘ভিম মনোহর ইফতার’।

বাংলাদেশে টেলিভিশনের ইতিহাসে ইফতার নিয়ে সর্বপ্রথম ধারাবাহিক অনুষ্ঠান এটি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের অন্যতম পণ্য ‘ভিম’।

প্রতিষ্ঠালগ্ন থেকে পবিত্র রমজান মাসে চ্যানেল আই ধারাবাহিকভাবে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানটি সম্প্রচার করে আসছে। এবার ২২ বছর পূর্তি করতে যাচ্ছে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে আরো থাকছে পুষ্টিবিদদের রমজান মাসের ইফতার ও খাদ্যবিষয়ক পরামর্শ। প্রচার হবে ইফতারের পর্বে সন্ধ্যা ৬টায়।

বিষয়:ইফতার কেকা ফেরদৌসী রন্ধন শিল্পী রমজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…