চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকা ফেরদৌসীর জন্য আইয়ুব বাচ্চুর দুই গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

টেলিভিশনে রান্নার পঁচিশ বছর উদযাপন করছেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন আয়োজন। রবিবার বিকাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে কেকা ফেরদৌসীর ফুড কার্নিভাল। প্রাণ গুড়া মশলার সৌজন্যে ভিশন ইন্ডাকশন কুকারের সহযোগিতায় চ্যানেল আই ফুড কার্নিভালের বিউটি পার্টনার সোনালী এইচডি মেকাপ এন্ড সেলুন। আর এই অনুষ্ঠানে কেকা ফেরদৌসীর জন্য দুটি গান গাইলেন আইয়ুব বাচ্চু।

চ্যানেল আইয়ের নিয়মিত একটি অনুষ্ঠানে বিকালে লাইভ দলসহ গাইতে এসেছিলেন দেশের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। এলআরবির প্রত্যেক সদস্যই ছিলেন তার সঙ্গে। সন্ধ্যার ঠিক আগে টিভি অনুষ্ঠানটি শেষ করে তিনি বের হয়ে যাচ্ছিলেন, ঠিক এমন সময় চ্যানেল আই প্রাঙ্গণে দেখা কেকা ফেরদৌসীর সঙ্গে। আর তখনই ফুড কার্নিভালের মঞ্চে আইয়ুব বাচ্চুকে একটি গান গাইতে অনুরোধ করলেন। এমন অনুরোধ কি আর উপেক্ষা করা যায়!

যদিও এখান থেকে বের হয়ে কলকাতার ফ্লাইট ধরবেন আইয়ুব বাচ্চু। যোধপুরে ‘বাংলাদেশ দিবস’-এ ৮ জানুয়ারি গাইবে এলআরবি। এবারের উৎসবে সবচেয়ে প্রধান ও বড় আকর্ষণ হিসেবে আছেন আইয়ুব বাচ্চু। ফলে রবিবার রাতেই কলকাতায় উড়াল দিচ্ছেন তিনি।

কেকা ফেরদৌসীর কথায় মঞ্চে উঠলেন আইয়ুব বাচ্চু। তবে দলসহ নয়। একাই মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলতে থাকলেন কেকা ফেরদৌসীকে নিয়ে মায়ের মতোন সম্মান করেন। তার মনোহর ইফতারি নামের জনপ্রিয় অনুষ্ঠানেও একবার অতিথি হয়ে গিয়েছিলেন সে স্মৃতিও আওড়ান। এরপর গাইতে শুরু করেন ‘ওই দূর আকাশের তারারে, বলে দে না কোনটা আমার মা’। উপস্থিত দর্শকদের জন্য এটা ছিলো বিরাট চমক!

কিন্তু একটা গাওয়ার পরই আসতে থাকে অনুরোধ। দর্শক সারি থেকে অনেকেই অনেক গানের নাম বলেন। কিন্তু তার হাতে সময় কম। এখান থেকে বের হয়ে গোছগাছ করে যেতে হবে বিমানবন্দর। রাতেই উড়াল দিবেন। তবু সবার অনুরোধে গেয়ে ওঠলেন ‘আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে’!

ছবি: জাকির সবুজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চুকেকাফুড কার্নিভাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT