চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেউ গৃহহারা থাকবে না, সবাই পেট পুরে খেতে পারবে’

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১১:৫০ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নিজের মাতৃভূমি উন্নত হলে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের অধীনে সারা বাংলাদেশে উন্নত হচ্ছে। দেশের কোনো মানুষ দরিদ্র থাকবে না। কেউ গৃহহারা থাকবে না, সবাই পেট পুরে খেতে পারবে। শিক্ষা-চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না।

বৃহস্পতিবার গণভবনে দেশের বিভিন্ন এলাকার ৫১টি প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করে এসব কথা বলেন শেখ হাসিনা। এর আগে কখনও পৃথক স্থানে একই সঙ্গে এতগুলো উন্নয়নের কাজ শুরুর দৃষ্টান্ত নেই। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের ১০ স্থানে ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ৬ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়াসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল ও শেখ জামাল সেতুসহ ১৬টি সেতুর উদ্বোধন, টঙ্গি-ভৈরববাজার ডাবল লাইন রেল চালু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন এবং জয়পুরহাটে নতুন বেশ কিছু স্থাপনা এবং অবকাঠামোরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যেসব এলাকায় এসব কাজ হচ্ছে, সেসব এলাকাবাসীর কাছ থেকে আমরা সহযোগিতা চাই, যেন যত দ্রুত সম্ভব এই কাজ আমরা সম্পন্ন করতে পারি।

এসময় পদ্মাসেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত অবিলম্বে রেল লাইন নির্মাণের কাজ শুরু করতে রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকা- কুয়াকাটা রুটের শেখ কামাল সেতু ও শেখ জামাল সেতু করে তিনি বলেন, যেকোনো উন্নয়নের পূর্বশর্ত হলো যোগাযোগ। আর এ কারণেই কুয়াকাটার যোগাযোগ উন্নত করার ইচ্ছে ছিলো আমার অনেক দিনের। সেই কাজটি আজ বাস্তবায়ন করতে পেরেছি। এজন্য দেশের জনগণকে ধন্যবাদ জানাই। তারা আমাকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ৯০টি গ্রামে ৬০০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ, ইসিপিভি চট্টগ্রাম লিমিটেড পটিয়া, চট্টগ্রাম, লাকধানাভি বাংলা পাওয়ার লিমিটেড জাঙ্গালিয়া, কুমিল্লা, বিপিডিবি-আরপিসিএল পাওয়ারজেন লিমিটেড, কড্ডা, গাজীপুর এবং আশুগঞ্জ ২২৫ (মেগাওয়াট) সিসিপিপি (এসটি ইউনিট), আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বিদ্যুৎ কেন্দ্রেরও উদ্বোধন করেন।

Reneta

প্রধানমন্ত্রী বলেন, কেউ অন্ধকারে থাকবে না। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। ৭৬ ভাগ মানুষের কাছে এখন বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আগামীতে সবার ঘরে ঘরে অবশ্যই বিদ্যুৎ পৌঁছে দিবো। 

এছাড়াও সিলেট সড়ক জোনে ইস্টার্ন বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইবিবিআইপি) -এর আওতায় নবনির্মিত ১৬টি সেতু একত্রে উদ্বোধন, সিগনালিং ব্যবস্থাসহ টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত ২য় রেল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ শহরের পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও পূনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত সোনাকান্দা পানি শোধনাগারের উদ্বোধনসহ জয়পুরহাট জেলার বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফখরুলের ব্যাখ্যায় সন্তুষ্ট নন আপিল বিভাগ

পরবর্তী

‘কেউ গৃহহারা থাকবে না, সবাই পেট পুরে খেতে পারবে’

পরবর্তী

যে কারণে মালালাকে ধন্যবাদ দিলেন সোনম

যে কারণে মালালাকে ধন্যবাদ দিলেন সোনম

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT