চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি’র দেয়া তথ্য দিয়ে শুরু ‘কৃষি শুমারি ২০১৯’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৯
- সেমি লিড, কৃষি
A A

কৃষি শুমারি ২০১৯ উপলক্ষে রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার কৃষি পণ্যের তথ্য-উপাত্ত প্রদান করেছেন।

রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, কৃষি শুমারির অংশ হিসেবে গণনাকারীরা রাষ্ট্রপতির কাছ থেকে খাদ্যশস্য, মৎস্য ও পশুসম্পদ, ভূমি ব্যবহার, আবাদি জমির পরিমাণ, হাঁস-মুরগীর সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

রাষ্ট্রপতি হামিদ দেশে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কৃষি শুমারি খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে উল্লেখ করেন। শুমারি চলাকালে প্রকৃত ও সঠিক তথ্য সংগ্রহ করতে তিনি গণনাকারীদের উপদেশ দেন।

তিনি বলেন, কৃষি শুমারি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিতকরণে যথাযথ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। এ সময় পরিকল্পনা মন্ত্রী কৃষি শুমারি ২০১৯ এর সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি রাষ্ট্রপতিকে জানান, রোববার থেকে শুরু হওয়া কৃষি শুমারি ২০১৯ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। এ সময় গণনাকারীরা মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। প্রায় দেড় লাখ গণনাকারী দেশব্যাপী এ কাজ চালিয়ে যাবেন।

এ সময় পরিকল্পনা ও তথ্য বিভাগের সচিব সুরেন্দ্র নাথ চক্রবর্তী, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের (বিবিএস) মহাপরিচালক কৃষ্ণ গায়েন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেইলের ‘ইউনিভার্স বস’ হতে আইসিসির বাধা

পরবর্তী

বাংলাদেশের বিপক্ষে জ্বলবে না লঙ্কান-প্রদীপ

পরবর্তী

বাংলাদেশের বিপক্ষে জ্বলবে না লঙ্কান-প্রদীপ

একাদশ শ্রেণীতে ভর্তির ফল জানা যাবে যেভাবে

সর্বশেষ

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT