চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ব্যাংকের ফল পুনর্মূল্যায়ন হবে না: সিলেকশন কমিটি

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৬:৫৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগো, কৃষি ব্যাংকের অফিসে কর্মরত কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার পদে নিয়োগে প্রাথমিক বাছাইয়ের (প্রিলিমিনারি) ফল পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করেনি ব্যাংকার্স সিলেকশন কমিটি। শুধু তাই নয়, ফল পুনর্মূল্যায়নের কোন সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন কমিটির সদস্য সচিব।

বুধবার বিকেলে ফল পুনর্মূল্যায়নের দাবি নিয়ে কয়েকজন পরীক্ষার্থী ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য-সচিব (মহাব্যবস্থাপক) মোঃ মোশারফ হোসেন খানের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করে দুই শতাধিক পরীক্ষার্থীর স্বাক্ষরসহ আবেদনপত্র দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি বলে জানিয়েছেন তিতুমীর কলেজ থেকে পাশ করা জহিরুল ইসলাম।

তিনি ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা আবেদনপত্রটি নিয়ে মোশারফ হোসেন খানের সঙ্গে দেখা করলে তিনি আমাদের নম্বরপত্র বের করে দেখান। তখন আমরা বলি আমাদের সমস্যা নম্বরে নয়, ওএমআরে (অপটিক্যাল মার্ক রিকগনিশন)। মূল্যায়নে কোন ভুল থাকতে পারে।

‘‘তখন তিনি আমাদের বলেন যে মূল্যায়নে কোন ধরনের ভুল হয়নি। তোমরা যদি পুনর্মূল্যায়ন করতে চাও তবে এক লাখ টাকার চেক জমা রাখো। যদি ফলে ভুল বের হয় তবে তা ফেরত পাবে এবং নতুন করে ফল প্রকাশ করা হবে। কিন্তু যদি ভুল না হয় তবে তোমাদের টাকা বাজেয়াপ্ত হবে।”

তবে প্রিলিমিনারি ফল প্রস্তুতের ক্ষেত্রে কোন ধরনের ভুল হয়নি বলে আবাও দাবি করেছেন মোশারফ হোসেন খান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আগে আমাদের একটি ভুল হওয়ায় আমরা এবার খুবই সতর্ক ছিলাম। ভুল হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই পুনর্মূল্যায়নেরও প্রশ্ন নেই।

Reneta

‘‘পরীক্ষা দিলে সবাই আশা করে যে প্রথম শ্রেণি পাবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় সে দ্বিতীয় শ্রেণি পেল। তাই অনেকের হয়তো ভালো প্রত্যাশা ছিল। কিন্তু কাছাকাছি গেলেও নির্ধারিত মার্কের(কাট মার্ক) মধ্যে ঢুকতে পারেনি।’

এর আগে দুপুরে ওই শিক্ষার্থীরা এই পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলামের সঙ্গে দেখা করেন। তখন তিনি তাদের ব্যাংকার্স সিলেকশন কমিটির সিলসহ আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন।

গত সোমবার এমসিকিউ পদ্ধতিতে নেয়া এ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরপরই তাতে ভুল রয়েছে দাবি করে কয়েক শ’ পরীক্ষার্থী সামাজিক মাধ্যমে লেখেন। ফেসবুকের নিজস্ব ওয়াল এবং কয়েকটি চাকরি সংক্রান্ত গ্রুপে পোস্ট দিয়ে তারা দাবি করেন তারা ৭০-৭৫ নম্বর পাবেন। কিন্তু তারা উত্তীর্ণ হননি। সাধারণত এ ধরনের নম্বর পেলে উত্তীর্ণ হওয়ার কথা। তাই তাদের দাবি প্রকাশিত ফলে ভুল থাকতে পারে।

এর আগে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগের প্রিলি পরীক্ষার ফলে ভুল ধরা পড়েছিল। পরে তা সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়।

এ বছরের ২২ জুন প্রকাশিত প্রথম ফলাফলে আট হাজার ১৯২ জন উত্তীর্ণ হয়েছিলেন। ‘কম্পিউটারের ভুল’ সংশোধন করে ২৮ জুন আবার ফল প্রকাশ করা হয়। নতুন ফলাফলে আরও সাত হাজার ৮১১ জন উত্তীর্ণ হওয়ায় মোট উত্তীর্ণ হন ১৬ হাজার তিনজন।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সদস্য সচিব এর আগে চ্যানেল আই অনলাইনকে বলেন: ন্যাড়া বেল তলায় একবারই যায়। সেই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাই এবারের ফল বারবার যাচাই করে দেখা হয়েছে।

তিনি জানান, সর্বনিম্ম ৬৩.৭৫ নম্বর(কাট অফ মার্কস)যারা পেয়েছেন তারাই উত্তির্ণ হয়েছেন। তাতে মোট ৮ হাজার ৮শ ৮৭ জন পরীক্ষার্থী উত্তির্ণ হয়েছেন।

ফলাফল প্রস্তুতে কোন ধরনের ভুল হয়নি বলে দাবি করেছেন এই পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরীও।

কৃষি ব্যাংকে ৭০৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুত করতে গত বছরের  ১১ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকার সিলেকশন কমিটি। প্রিলিমিনারি পরীক্ষা হয় গত জুলাইয়ের ২১ তারিখে। পরীক্ষার ঠিক এক মাস পর সোমবার ফল প্রকাশিত হয়; যেখানে উত্তীর্ণ হন ৮ হাজার ৮শ ৮৭ জন চাকরীপ্রার্থী। উত্তীর্ণদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ১৫ সেপ্টেম্বর রাজধানীর দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তেজগাঁও কলেজ এবং নীলক্ষেত হাইস্কুল কেন্দ্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিয়োগপ্রিলিমিনারি পরীক্ষাবাংলাদেশ কৃষি ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৯৭৬ সালের ‘আগুন’ আবার মধুমিতায়

পরবর্তী

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

পরবর্তী

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী জনসভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT