পরিবেশ

কৃষিকে পরিবেশ বান্ধব করতে হবে: তথ্যমন্ত্রী

কৃষিকে পরিবেশ বান্ধব করতে হবে: তথ্যমন্ত্রী

পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, কৃষিকে পরিবেশ বান্ধব করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর বিভিন্ন জায়গায় র‌্যালী করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী করেছে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। র‌্যালীটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। আয়োজনে সহযোগিতা করেছে শিশু কিশোর মাসিক পত্রিকা ‘টইটম্বুর’।

বিশ্ব পরিবেশ দিবসে বেসরকারী উন্নয়ন সংস্থা খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি’র উদ্যোগে র‌্যালী ও রচনা প্রতিযোগিতা হয়েছে। সকালে ধানমণ্ডিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে গাছের চারা রোপন করা হয়।

পরিবেশ দিবসে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিনের নেতৃত্বে র‌্যালী করেছে কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ। র‌্যালিটি কৃষিবিদ প্রাঙ্গণ থেকে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

পরে ইনস্টিটিউশনের আয়োজনে সেমিনারে বক্তারা পরিবেশ ও কৃষি নিয়ে মতামত তুলে ধরেন। তথ্যমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষিকে পরিবেশ বান্ধব করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক পরিকল্পনা এবং দেশীয় পরিকল্পনা এই দুটি মিলিয়ে একটি কৃষি বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান বক্তারা।

বিষয়:তথ্যমন্ত্রী পরিবেশ দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…