চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করায় গ্রেটা থানবার্গের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

ভারতের চলমান কৃষক বিক্ষোভ নিয়ে সামাজিক যোগাযােগ মাধ্যম টুইটারে মন্তব্য করায় জলবায়ু আন্দোলনের কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

অপরাধমূলক ষড়যন্ত্র এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দিল্লি পুলিশ বৃহস্পতিবার জলবায়ু আন্দোলনের এই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

ভারতের কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে দেশটির কৃষকদের গত কয়েক মাসের টানা বিক্ষোভ-প্রতিবাদের সমর্থনে টুইট করেছিলেন গ্রেটা। গত নভেম্বরের শেষের দিকে শুরু হওয়া ভারতের এই কৃষক বিক্ষোভ যে আন্তর্জাতিক পরিমণ্ডলে মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে গ্রেটার টুইটে তা পরিষ্কার হয়েছে।

Banglabid

মঙ্গলবার রাতে ক্যারিবীয় অঞ্চলের দেশ বারবাডোসের বিখ্যাত পপ স্টার রিহান্না ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার পর ১৮ বছরের গ্রেটাও একই পথে হাঁটেন।

দিল্লির অদূরে কৃষকদের বিক্ষোভস্থলে ভারতের ক্ষমতাসীন সরকারের ইন্টারনেট সংযোগ স্থগিত ও কড়াকড়ি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন টুইটে জুড়ে দিয়ে রিহান্না লেখেন, আমরা ভারতে কৃষকদের বিক্ষোভে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াচ্ছি।

বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে করা টুইটের নজিরবিহীন সমালোচনা করে দেশটির সরকার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল বিষয়ে হ্যাশট্যাগ এবং মন্তব্য করার বিষয়ে সতর্ক করে দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলছে, ভারতের কৃষকদের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ প্রতিবাদ করছে।

Reneta

অন্যদিকে মামলা হওয়ার কিছুক্ষণের মধ্যে আরেকটি টুইট করে গ্রেটা জানান যে, তিনি কৃষকদের পাশেই আছেন।

নতুন এই টুইটে হ্যাশট্যাগ ‘স্ট্যান্ডউইথফার্মার্স’ যুক্ত করে  গ্রেটা লেখেন, ‘আমি কৃষকদের পাশেই আছি। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছি। কোনও বিদ্বেষ, হুমকি বা মানবাধিকার লঙ্ঘন আমার মতকে বদলাতে পারবে না’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেটা থানবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT