বিনোদন

কৃষকদের সমর্থনে সরব বলিউড তারকারা

Three Bangladeshi celebrities in a collage for Channel i Online news portal. Channel i News - চ্যানেল আই নিউজ

Collage of three Bangladeshi celebrities, a woman with curly hair, a man with a beard, and a woman with straight hair, representing entertainment news. Channel i News – চ্যানেল আই নিউজ

গোটা ভারত এখন কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল। সোশ্যাল মিডিয়ায় কৃষকদের সমর্থন জানাচ্ছেন ভারতের জনগণ। পাঞ্জাবের তারকারা কৃষকদের পাশে ছিলেন শুরু থেকেই। দেরীতে হলেও এখন বলিউড তারকারাও টুইট করছেন কৃষকদের সমর্থনে।

রিতেশ দেশমুখ লিখেছেন, ‘আজ যদি খেয়ে থাকেন, তাহলে কৃষকদের ধন্যবাদ দিন। দেশের প্রত্যেক কৃষকের পাশে আছি।’

নির্মাতা হংসল মেহতা টুইট করেছেন, ‘কৃষকদের সাথে আছি।’

এছাড়াও কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রিচা চাডা, সনু সুদ, হংসল মেহতা, দিব্য দত্ত সহ অনেকেই।

কৃষক আন্দোলন প্রসঙ্গে বলিউড চুপ থাকায় সমালোচনা করেছেন পাঞ্জাবের নির্মাতা ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল। তিনি লিখেছেন, ‘প্রিয় বলিউড, অনেক ছবিতেই তো পাঞ্জাব দেখানো হয়। প্রতিবারই আন্তরিকভাবে পাঞ্জাব গ্রহণ করে। কিন্তু এখন পাঞ্জাবের যখন আপনাদেরকে দরকার, তখন আপনারা চুপ।’

গিপ্পি গ্রেওয়ালের মন্তব্যের উত্তরে তাপসী পান্নু বলেন, ‘সবাইকে এক কাতারে ফেলবেন না।’

মোদি সরকারের নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সঙ্গে হরিয়ানা, পাঞ্জাবসহ অন্য রাজ্যগুলোর সংযোগপথ অবরুদ্ধ করে রেখেছেন ভারতীয় কৃষকরা।

কৃষক আন্দোলনে অংশ নিয়ে এপর্যন্ত অন্তত তিনজন মারা গেছেন। মৃত দুই কৃষকের পরিবারকে তাৎক্ষণিক পাঁচ লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার।

বিষয়:কৃষক আন্দোলন তাপসী পান্নু বলিউড তারকা রিতেশ দেশমুখ সনু সুদ স্বরা ভাস্কর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…