চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি: দুদু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছেন বলে দাবি করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের উদ্যোগে কৃষকের ধানসহ সকল প্রকার ফসলের ন্যায্যমূল্য দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এমন দাবি করেন।

দুদু বলেন, কৃষকের জন্য সবচাইতে বেশি কাজ করেছেন শহীদ জিয়া, বেগম জিয়া ও বিএনপি। এ জন্য বেগম জিয়াকে কারাগারে আটকে রেখেছে যাতে তিনি কৃষকদের পক্ষে কথা না বলতে পারেন এবং আন্দোলন করতে না পারেন।

বিএনপি নেতা বলেন, ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক তার ক্ষেতে আগুন দিলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বাংলাদেশে এখন ভয়ঙ্কর একটি শাসন চলছে। যে শাসনে এদেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ ছাত্র যুব নারী কেউ নিরাপদ নয়। কারো পক্ষেই স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব হচ্ছে না। গত এক শতাব্দীতে লক্ষ্য করবেন কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এই সরকারের আমলে ঘটেছে। কী ভয়ঙ্কর! কৃষক তার ধানের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষেতে আগুন দিচ্ছে আর সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান কৃষি মন্ত্রীর বাড়ি টাঙ্গাইল সেই টাঙ্গাইলের কৃষকরা নিজের ধান ক্ষেতে আগুন দিয়েছে। কৃষিমন্ত্রী কিছু করেন নাই। প্রধানমন্ত্রী কিছুই করেন নাই। কারণ হলো এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। এই সরকার অবৈধ সরকার বলেই জনগণের কাছে কৃষকদের কাছে কোনো কৈফত তারা দিতে চায় না।

Reneta

তিনি বলেন, এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার মুক্তির আন্দোলন করতে হবে।

এসময় শামসুজ্জামান দুদু মানবন্ধন কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।

সারাদেশের ইউনিয়ন পর্যায়ে হাট, উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১, ২২,২৩,২৪ মে সারাদেশের সকল ইউনিয়ন হাটে ঘাটে মাঠে প্রতিবাদ সমাবেশ।

২৫ মে শনিবার সকল উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ এবং ২৬ মে রবিবার সারা দেশের প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসক বরাবর কৃষকদের ধানের ন্যায্যমূল্য দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকখালেদা জিয়াজিয়াউর রহমানদুদুবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT