চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তার হ্যালিও এস৬০ স্মার্টফোন এখন বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের বাজারে হ্যালিও সিরিজের নতুন মডেল উন্মোচন করলো এডিসন গ্রুপ। হ্যালিও এস৬০ নামের এই নতুন মডেলটিকে স্মার্ট করতে আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফুল ভিউ নচ ডিসপ্লে।

রাজধানীর এক কনভেনশন সেন্টারে এই স্মার্টফোনটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ বলেন, ‘বাংলাদেশের আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা আমরা বুঝি এবং এ বিবেচনায় হ্যালিও এস৬০ তৈরি করা হয়েছে অধিক কর্মক্ষম ও অভিনব ফিচারের সমন্বয়ে, যা তাদের দৈনন্দিন চাহিদা পূরণে সক্ষম। সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় হ্যালিও এস৬০ এ যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তির ক্যামেরা, দৃষ্টিনন্দন নকশা ও দুর্দান্ত কর্মক্ষমতা বিশিষ্ট হার্ডওয়্যার।’

হ্যালিও এস৬০
Banglabid

তিনি আরও জানান, অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেমে চলা হ্যালিও এস৬০-তে আছে ৬.২ ইঞ্চি আইপিএস নচ ডিসপ্লে প্যানেল যার অ্যাস্পেক্ট রেশিও ১৯:৯ এবং ডিসপ্লে রেজুলেশন ফুলএইচডি প্লাস। ডিসপ্লে পিপিয়াই ৪০২। নিউট্রাল, স্ট্যান্ডার্ড এবং শার্প একটি ডিসপ্লে এবং ডিসপ্লেতে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ৩।

এডিসন সাংবাদিকদের জানায়, হ্যালিও এস৬০-তে আছে ৪ জিবি ডিডিআর৪ র্যা ম এবং ৬৪ জিবি রম। চিপসেট হিসেবে আছে হ্যালিও পি৬০। পি৬০ প্রসেসরটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো কাজ করে। গেমিং গ্রাফিক্স বেশ চোখ ধাধানো । ৪ জিবি র্যােম থাকার কারনে গান শোনা, মুভি দেখা বা গেম খেলা নিয়ে কোন ধরনের ঝামেলা পোহাতে হবে না।

৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে স্মার্টফোনটিতে, চাইলে এক্সটারনাল কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি বাড়ানো যাবে।

Reneta

এই হ্যান্ডসেটের আরেকটি বিশেষ সংযোজন হচ্ছে হার্ডওয়্যার বেজড থ্রিডি ফেস আইডি। এডিসনের দাবি, এখন পর্যন্ত খুব কম ডিভাইসেই হার্ডওয়ার থ্রিডি নির্ভর ফেস আইডি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও হ্যান্ডসেটটির পিছনে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি রেগুলার সেন্সর এবং সেকেন্ডারিতে ৫ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সিং সেন্সর আছে। আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এআই পোট্রেইট মোডে ভালো ছবি দিতে আছে এআই। ক্যামেরা ফিচারগুলোর মধ্যে আরও আছে বোকেহ মোড, নাইট মোড, ফেস বিউটি, প্যানারোমা মোড, প্রো মোড, অটো সিন, গ্রুপ সেলফি, টাইম ল্যাপ্স এবং ফ্রন্ট মিরর।

৩০০০ এমএএইচ এর লি-পলিমার ব্যাটারি দেয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। এছাড়াও আছে টাইপ সি চার্জিং পোর্ট।

সেন্সর হিসেবে আছে জি সেন্সর, প্রক্সিমিটি, লাইট, হল, কম্পাস, গায়রো এবং ফাস্টেস্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর। গিফট হিসেবে হ্যান্ডসেটটির বক্সেই দেয়া আছে ওয়্যারলেস চার্জার।

স্মার্টফোনটির দাম রাখা হচ্ছে ২৫ হাজার ৯৯০ টাকা। ১২ মাসের কিস্তিতে ক্রেডিট কার্ড এর মাধ্যমে হ্যান্ডসেটটি কেনা যাবে।

উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান এবং হেড অব সেলস এম এ হানিফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৌফিক আহমেদের শাশুড়ির মৃত্যু

পরবর্তী

এশিয়া কাপের প্রাথমিক দলে মুমিনুল, তিন নতুন মুখ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাটিংরত, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের প্রাথমিক দলে মুমিনুল, তিন নতুন মুখ

চ্যানেল আই’য়ের পর্দায় মেসি-তেভেজের ম্যাচ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT