চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাকে এখন কোথায় পাই?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সদ্য প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনকে সবাই চলচ্চিত্রকার হিসেবেই জানেন। অথচ সাহিত্যিক হিসেবেও তার কম খ্যাতি ছিলো না। ধ্রুপদী এখন ট্রেনে, আমি এবং কয়েকটি পোস্টার, রক্তের ডালপালা, রাম রহিম, আগুনে অলঙ্কার এবং মাধবীর মাধব উপন্যাসগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো। তার লেখা শেষ উপন্যাস ‘উঠান’। যা উৎসর্গ করেছেন সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীকে।

আমজাদ হোসেনের প্রয়াণে শোকার্ত এখন শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রাঙ্গন। সবাই এখন স্মৃতিকাতর। আর এই সময়ে প্রয়াত আমজাদ হোসেনকে কৃতজ্ঞতা জানাতে খুঁজছেন বিশ্বজিৎ। ব্যক্তিগত পরিচয় না থাকার পরেও ‘উঠান’ নামের উপন্যাসটি তাকে উৎসর্গ করায় বিশ্বজিৎ তার ফেসবুকে লিখেছেন:

‘‘কী আশ্চর্য! আমজাদ হোসেন তাঁর সর্বশেষ উপন্যাস ‘উঠান’ উৎসর্গ করেছেন আমাকে! গুণী চলচ্চিত্রকার ও লেখক আমজাদ হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা দূরে থাক, আলাপ- পরিচয়ও ছিল না আমার। বন্ধুদের মুখে শুনেছি তিনি আমার লেখা পছন্দ করেন, অকৃপণ প্রশংসা করেন। খুব অবাক হইনি। বড়রা ছোটদের এ রকম এক আধটু পিঠ চাপড়ে দিতেই পারেন। কিন্তু তাই বলে অপরিচিত অখ্যাত একজন লেখককে জীবনের শেষ বইটা…! আমি এখন কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাকে কোথায় পাই আমজাদ হোসেন?’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমজাদ হোসেনউঠানচলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরাতে ড্রোন হামলা: পেট্রোলিয়াম স্থাপনায় আগুন

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তা‌রিক হাসানের ‘ক্যাসিয়া জাভানিকা’

মে ৪, ২০২৬
পর্দার নায়কের রাজনৈতিক মাঠে উত্থান কীভাবে?

পর্দার নায়কের রাজনৈতিক মাঠে উত্থান কীভাবে?

মে ৪, ২০২৬

সড়কে চাঁদাবাজি কোনভাবে বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী

মে ৪, ২০২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT