চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনের অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাবি শিক্ষককে শাস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে (২০১৯) অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়ায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের তৎকালীন ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তি হিসেবে তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘তদন্তের প্রতিবেদনে অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে (শবনম জাহান) শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত থাকায় ওই হলের দু’জন হাউজ টিউটরকেও সর্তক করা হয়েছে।’

এর আগে দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর গত বছর ১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন সকালে কুয়েত মৈত্রী হলের একটি কক্ষ থেকে বস্তাভর্তি ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও প্রার্থীদের বিক্ষোভে তাৎক্ষণিকভাবে শবনম জাহানকে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে অধ্যাপক মাহবুবা নাসরিনকে সেই দায়িত্ব দেওয়া হয়। কয়েকঘন্টা পর আবার ওই হলে ভোটগ্রহণ হয়।

পরে ঘটনা তদন্তে কয়েক দফা কমিটি করা হয়। প্রথম প্রতিবেদন পাওয়ার পর সিন্ডিকেটের এক সভায় শবনম জাহানকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ২৮ মার্চ অধিকতর তদন্তের জন্য ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছিল।

Reneta

এক বছরেরও বেশি সময়ের পর উক্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুয়েত মৈত্রী হলঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়ল মান্দারিন ভাষার ‘তাইওয়ান ট্রাভেলগ’

মে ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে সমুদ্র গুহায় নিহত একজনের মরদেহ পাঠানো হয়েছে ইতালি

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT