চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে চিকিৎসা সহায়তা দিয়ে দেশে ফিরলো সেনাবাহিনীর মেডিক্যাল দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

কুয়েতে চিকিৎসা সহায়তা দিয়ে দেশে ফিরেছে সেনাবাহিনীর বিশেষায়িত মেডিক্যাল দল।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এক’শ সদস্যের ( ৩০ জন ডাক্তার ও ৭০ জন মেডিক্যাল অ্যাসিসট্যান্ট) একটি বিশেষায়িত মেডিক্যাল দল দেশে ফিরে।

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিশেষায়িত মেডিক্যাল দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেনাসদর ওভারসিজ অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ।

এই বিশেষায়িত মেডিক্যাল টিমের সদস্যরা দীর্ঘ ১০ মাস কুয়েতে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকারের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জরুরি ভিত্তিতে এই বিশেষায়িত মেডিক্যাল টিম গত ১০ এপ্রিল এবং ১২ এপ্রিল দেশটিতে পাঠায়।

কুয়েতে অবস্থানকালীন এই মেডিক্যাল টিমটি সেখানে বিভিন্ন হাসপাতালে প্রায় সাত হাজার জন কোভিড-১৯ পজেটিভ রোগীর সরাসরি চিকিৎসা সেবা প্রদান করে।

Reneta

কুয়েতের আমীর, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীসহ দেশটির জনসাধারণ বিশেষায়িত এই মেডিক্যাল টিমের দৃষ্টান্তমূলক অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতে থাকাকালীন বিশেষায়িত মেডিক্যাল টিমটি প্রধানত কুয়েতের সর্ববৃহৎ করোনা হাসপাতাল (কুয়েত ফিল্ড হাসপাতাল, মিশরেফ), অন্যান্য ফিল্ড হাসপাতাল (ফারওয়ানিয়া, মাহবুলা ও জিলিব আল সোয়াইথ হাসপাতাল) এবং সামরিক হাসপাতালের বিভিন্ন কোভিড আই সি ইউ, মেডিসিন ওয়ার্ড, ইমারজেন্সি ওয়ার্ড ও কোয়ারেন্টাইন সেন্টারসমুহে চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত ছিল। এর পাশাপাশি বিশেষায়িত এই টিম কুয়েতে মোতায়েনরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও চিকিৎসা সেবা প্রদান করে ।

দায়িত্ব পালনকালে টিমের ১৪ জন সদস্য করোনা রোগে আক্রান্ত হন ও পরবর্তীতে সুস্থ হয়ে পুনরায় চিকিৎসা সেবায় যোগদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনী ১৯৯১ সাল হতে যুদ্ধবিধ্বস্ত কুয়েতের পুনর্গঠনের জন্য দুইটি বিশেষায়িত ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট নিয়ে কুয়েতে যাত্রা শুরু করে।

বর্তমানে সর্বমোট ১১ টি কন্টিনজেন্টের পাঁচ হাজার ২৫৪ জন সদস্য কুয়েত পুনর্গঠনের কাজে সেখানে মোতায়েন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT