চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়ি বছর ধরে জেগে আছেন পুরান ঢাকার ‘আব্বাস’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
বিনোদন
A A

প্রথম লুক প্রকাশ করেই বাংলা সিনেমাপ্রেমীদের কাছে আগ্রহ জন্ম দিয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আব্বাস’। সম্প্রতি পোস্টার ও টিজার রিলিজের পর এবার প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। 

৩ মিনিট ২২ সেকেন্ডের চনমনে ট্রেলারে ইঙ্গিত দেয়া হয়েছে ‘আব্বাস’-এর গল্প কেমন হবে! পুরান ঢাকার ট্রাডিশনাল লুক ও ধুন্ধুমার অ্যাকশন অবতারে ট্রেলারে দেখা গেছে চিত্রনায়ক নিরবকে। তিনিই মূলত এ ছবির কেন্দ্রীয় চরিত্র।

এতোদিন রোমান্টিক নির্ভর ছবিতে এই নায়ককে দেখা গেলেও এই প্রথম তিনি আসছেন পুরোপুরি অ্যাকশন অবতারে। এছাড়াও ইলোরা গওহর, জয়রাজ ওচিত্রনায়িকা সাবাকে নতুনভাবে আবিষ্কার করা গেছে টিজার ও ট্রেলারে।

আসছে ৫ জুলাই দেশব্যাপী মুক্তির প্রস্তুতি চলছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান ছবির নির্মাতা সাইফ চন্দন। এদিকে ইউটিউবে টিজার ও ট্রেলার রিলিজের পর প্রশংসা যেমন পাচ্ছে, তেমনি ভারতীয় দক্ষিণী ছবির সঙ্গে মিলও খুঁজছেন অনেকে।

‘আব্বাস’ দেখে ইউটিউবের অনেকগুলো মন্তব্যে বলা হচ্ছে, বাংলা ছবিতে যে পরিবর্তন আসছে সেটির ইঙ্গিত দিচ্ছে ‘আব্বাস’। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। বেশ কয়েকজন তাদের মন্তব্যে তামিল একটি ছবির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন এবং নকলের অভিযোগ করেছেন। তবে ছবির পরিচালক সাইফ চন্দন বলেছেন অন্য কথা।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, ‘আব্বাস’ মোটেও নকল ছবি নয়। শতভাগ মৌলিক গল্পের ছবি এটি। দর্শক দেখলে পূর্ণ বিনোদন পাবেন।

Reneta

তিনি বলেন, ছবি যেখান থেকে সম্পাদনা করেছি, তারা বিশ্বের বিভিন্ন দেশের ভালো ভালো ছবি দেখেন। তারাও ‘আব্বাস’-এর ছবির সঙ্গে তামিল, হিন্দি, তেলেগুসহ বিশ্বের কোনো দেশের ছবির সঙ্গে কোনো মিল খুঁজে পাননি। বাংলা ছবির দর্শকরা শুধু শাকিব খানের ছবি কপি কিনা এটা খোঁজে, ‘আব্বাস’ কপি কিনা এটা নিয়েও যে তারা মাথা ঘামাচ্ছেন বিষয়টি আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে। তবে কোনোভাবে আব্বাসকে কোনো ছবির সঙ্গে মিলাতে পারবেন না।

পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘আব্বাস’-এর কাহিনী।  গেল ১৬ জুন আনকাট সেন্সর পায় চলচ্চিত্রটি। ছবিতে নিরবের নায়িকা সোহানা সাবা। এটাই তাদের প্রথম জুটিবদ্ধ ছবি। এছাড়া আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, সমাপ্তি মাসুক, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেকজান্ডার বোডনতাসনিয়ানুসরাত পাপিয়ালিড বিনোদনশিমুল খানসমাপ্তি মাসুকসূচনা আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT