চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িয়ে নেওয়া জিনিস যখন ঘরের অলঙ্কার

জুয়েইরিযাহ মউ জুয়েইরিযাহ মউ
৩:০২ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
লাইফস্টাইল
A A

আমাদের ঘরে অব্যবহৃত অনেক জিনিস পড়ে থাকে অনাদরে। সেই সব জিনিস জমে জমে জঞ্জালের স্তুপ তৈরি করে। এক সময় ফেলেই দেওয়া হয় সেসব। অথচ ভাবুন তো ঈদের উৎসবে এরকম কোন জিনিস থেকে যদি বানিয়ে ফেলা যায় দারুণ শো-পিস।

ঘর সাজানোর এমন কিছু যা দেখে কাছের বন্ধু বা কোন আত্মীয় দারুণ প্রশংসা করে বসবেন। কেমন লাগবে আপনার তখন? আমরা তো একটু ভিন্ন আঙ্গিকেই সাজাতে চাই উৎসবের ঘরকে। তাই চলুন দেখে আসা যাক কী করে ফেলে দেওয়া জিনিসপাতি হয়ে উঠতে পারে ঘর-সাজানোর সরঞ্জাম:

কাপের গায়ে ম্যাচের কাঠি:

অনেকসময় চায়ের কাপের রঙ উঠে যায় কিংবা বহু ব্যবহারের পর ফেলে রাখা হয় শো কেসে। সেই কাপগুলোর গায়ে সুপার গ্লু দিয়ে একের পর এক ম্যাচের কাঠি লাগিয়ে সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এরকম কাপ আর পিরিচ রেখে দেওয়া যেতে পারে শো-পিস হিসেবে যেকোন ছোট টেবিলের উপরে। চাইলে ম্যাচের কাঠিগুলোকে রাঙিয়েও নিতে পারেন খেয়াল-খুশি মতো।

মার্বেল পাথর এবং ফেলে দেওয়া গ্লাস-প্লেট:
অনেক সময় প্লেট, ভেঙে যাওয়া গ্লাস কিঞ্চিৎ রঙ-চটা তামা বা কাসার গ্লাস-প্লেট-বাটি-ঘটি ফেলে দেই। অথচ এ জিনিসগুলো কী দারুণ অন্য রকম শো ফিস হয়ে উঠতে পারে যদি তাতে মার্বেল ভরে দেওয়া যায়। মার্বেল শহরের রাস্তার পাশে, কাঁটাবনে কিংবা নিউমার্কেটে সুলভ মূল্যেই কিনতে পাওয়া যায়। রঙ-বেরঙের মার্বেল স্বচ্ছ কাচে যেমন নতুনত্ব এনে দেয়, তেমনি মাটির পাত্রেও বেশ লাগবে দেখতে।

ফেলে দেওয়া কাপড়, কাগজ যখন পুতুল:
পুরনো ছেঁড়া কাপড়ের স্তুপ কার না বাসায় থাকে। বিভিন্ন রঙের কাপড় আমরা ফেলে দেই আবর্জনার স্তুপে শেষমেশ। কিন্তু একবার ভাবুন তো সেই কাপড় থেকে যদি হয় নানা রঙের, নানান ধরণের পুতুল। যে পুতুল সাজিয়ে রাখা যাবে টেবিলের উপর, কোন তাকে কিংবা ঝুলিয়ে দেওয়া যাবে দেয়ালে কিংবা বারান্দাতে। কেমন হবে তবে?

Reneta

দেখুন ভিডিওতে কীভাবে তৈরি করে নিতে পারেন পুতুলগুলো:

আরো একটি ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: ক্লিক

প্রত্যেকের বাসাতেই জমে থাকে পুরনো নিউজপেপার, ম্যাগাজিন, কাগজ। সেসমস্ত ফেলে দেওয়ার বদলে যদি বানানো যায় সুন্দর শো-ফিস যা হবে অন্যরকম। তবে কেমন হয়?

সেই সাথে লাগবে হার্ড-বোর্ড। দোকান থেকে কিনে আনা অনেক জিনিসের সাথে এই হার্ড-বোর্ডের বক্স এসে যায় বাড়িতে। যা শেষমেশ পড়ে থাকে ডেস্টবিনে। সেগুলোও এই শো-পিস বানাতে কাজে লেগে যাবে অনায়াসে।

দেখুন বিস্তারিত ভিডিওতে:

আরো একটি ভিডিও লিঙ্ক:

এভাবেই অন্য রকম শো-পিসে আপনার ড্রইং রুম কিংবা বেড-রুম সাজিয়ে নিতে পারেন। চমকে দিতে পারেন অতিথিদের। আর শো-পিস কেনার টাকাটাও বেঁচে যাবে বটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসবাব
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT