চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত ডাকাত নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৬
কুষ্টিয়া, জনপদ
A A
মাদক

কুষ্টিয়ার ভেড়ামারায় বাসে ডাকাতির সময় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো চারজন। তারা হলেন; দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর।

হতাহতদের সবাই ডাকাতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত দেড়টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব ১২’র কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, ঢাকা ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ডাকাতির জন্য একদল ডাকাত বাসের ভেতর অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভেড়ামারা বারোমাইলে বাসটিকে তল্লাশীর জন্য থামায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাব ও পাল্টা গুলি ছোড়ে।

প্রায় ৩০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ আবস্থায় র‌্যাব পাঁচ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, মৃতব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। অন্যরাও একই দলের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ৮ রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ায় টাইগারদের অনুশীলন, নেটে বল করলেন মোস্তাফিজ

পরবর্তী

পালমিরা আবারও আইএসের দখলে

পরবর্তী

পালমিরা আবারও আইএসের দখলে

বিচারকদের আচরণবিধি: ১৫ জানুয়ারির মধ্যে প্রজ্ঞাপন করতে প্রধান বিচারপতির নির্দেশ

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT