চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নাজমুল মালিথা (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।  

শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার অধিবাসী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গড়াই নদীর চরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির চলছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শনিবার রাতে সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। জবাবে পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৬০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

Reneta

আহতরা হচ্ছেন, কুষ্টিয়া মডেল থানার এস আই রাশেদ, এসআই আতিকুল ইসলাম, এএসআই কামরুজ্জামান ও কনস্টেবল ইমরান হোসেন।

পুলিশ বলেছে, পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত নাজমুল জেলার শীর্ষ মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT