চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় চালের ব্যবসায় মন্দা

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৪:৫৬ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
অর্থনীতি
A A

চালের দাম কম হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মিল মালিকরা। ঋণ খেলাপি হয়ে অনেক মিল মালিক পালিয়ে বেড়াচ্ছেন। নিলামে তোলা হয়েছে তাদের মিল। বাজারে ভারতীয় চাল প্রবেশ করায় চালের ব্যবসায় এই মন্দা বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশের সবচেয়ে বড় চালের বাজার কুষ্টিয়ার খাজা নগর। চালের মৌসুমে প্রতিদিন এখানে আড়াই থেকে তিন হাজার টন চাল বেচাকেনা হয়। সেই খাজা নগরের এবারের চিত্র ভিন্ন। কমে গেছে পাইকারদের উপস্থিতি। কমেছে চাল বিক্রিও।

চাতালগুলোতেও একই অবস্থা। প্রতিদিন যেসব চাতালে পাঁচশ’ থেকে ১ হাজার মণ ধান প্রক্রিয়াজাত হতো  তা কমে দাঁড়িয়েছে তিনশ’ থেকে ছয়শ’ মণে। চালের দাম কমে যাওয়াকেই এ অবস্থার জন্য দায়ি করছেন ব্যবসায়ীরা।

প্রতি মণ ধান কিনতে হয় আটশ’ টাকায়। প্রক্রিয়াজাত করার পর প্রতি মণ চালের মুল্য হয় ১৫শ’ টাকা। বিক্রি করতে হচ্ছে ১৩শ’ টাকায়। ফলে প্রতি মণে ক্ষতি ২শ’ টাকা।

চাতাল ব্যবসায়ীরা বলছেন, আস্তে আস্তে আমাদের চাতাল ব্যবসা মার খেয়ে যাচ্ছে। এখন এলসিতে সরকার ভর্তুকি দিয়ে ভারতের চালগুলো নিয়ে আসার পরে আমাদের চালগুলো আর চলে না।

ক্রমাগত এ ক্ষতির কারণে চালের মিল বন্ধ করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

Reneta

ব্যবসা টিকিয়ে রাখতে অনেক মিল মালিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। বছর শেষে লাভের মুখ না দেখায় তাদের অনেকেই খেলাপী ঋণের আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

কুষ্টিয়ার মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ বাবলু বলেন, ভারত সরকার বর্ডার বন্ধ করে দিচ্ছে। আর চালের দাম বেড়ে যাচ্ছে। আবার বর্ডার খুলে দিলে চালের দাম কমে যাচ্ছে। তাই যারা লোন নিয়ে ব্যবসা করছিলেন তাদের লোন শোধ করার মতো আর পরিস্থিতি নাই। তাদের অনেকে দেউলিয়া হয়ে পালিয়েছেন।

গত ৫ বছরে শুধু কুষ্টিয়ার খাজানগরেই বন্ধ হয়েছে চারশরও বেশি চাতাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়া খাজানগরচাতাল কলচালের মিল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT