চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুরুচিকর’ শব্দ শিখছেন আলিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে চিত্রনাট্যের প্রয়োজনে অভিনয়শিল্পীদের কত কী না করতে হয়। শিখতে হয় নতুন নানান বিষয়। এবার তেমনই পরিস্থিতি পড়তে হয়েছে আলিয়া ভাটকে।

আলিয়া চুক্তিবদ্ধ হয়েছেন সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে। শুটিংয়ের কাজও শুরু হয়ে গেছে। ছবিটিতে আলিয়াকে দেখা যাবে মুম্বাইয়ের রেডলাইট এলাকা কামতাপুরির যৌনকর্মী গাংগুবাইয়ের চরিত্রে। যেই চরিত্রে আগে কখনোই দেখা যায়নি এই অভিনেত্রীকে। ফলে চরিত্রের প্রযোজনে তার কথাবার্তায় যেমন পরিবর্তন আনতে হচ্ছে ঠিক তেমনি পরিবর্তন আনতে হচ্ছে শারীরিক অঙ্গভঙ্গিতেও।

চরিত্রের প্রয়োজনে শারীরিক ভাষার পাশাপাশি নানা কুরুচিকর শব্দ শিখতে হচ্ছে এই বলিউড নায়িকাকে। জানা গেছে, আলিয়া প্রথমে এসব ভাষা শুনেই হতবাক হয়ে যান। তিনি কখনো কল্পনাও করেননি যে এই শব্দের প্রয়োগ তিনি করবেন। এমন সব শব্দ আলিয়াকে বলতে হচ্ছে, যার অর্থও তার জানা ছিল না। প্রথমে এসব শব্দের অর্থ শিখেছেন তিনি। তারপর সে সব শব্দ বলার বিশেষ ভঙ্গি রপ্ত করছেন আলিয়া। আলিয়াকে কাঠিয়াবাড়ি ভাষাও শিখতে হচ্ছে। গুজরাটি ভাষা থেকে একটু আলাদা এ ধরনের ভাষা।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। আর এই ছবিতে মুম্বাইয়ের কামতাপুরি অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী কর্ত্রী হিসেবে দেখা যাবে বলিউডের এই সুন্দরী অভিনেত্রীকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটসঞ্জয় লীলা বানসালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT