কোরবানি এলেই কামারদের বাড়তি কামাই

কামারদের দোকানে বিভিন্ন ধরনের কোরবানির জন্য চামড়া কাটার ছুরি ও সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কোরবানির ঈদে চাহিদা বাড়ে দা, ছুরি, চাপাতি ও বটির। কারিগররা জানান, কাঁচা-পাকা লোহা দিয়ে তৈরি হয় ধাতব যন্ত্রপাতি। তবে পাকা লোহার দা-ছুরির চাহিদা সবসময়ই বেশি থাকে। ভালো দামও পাওয়া যায়। দা-এর আকৃতি ও লোহা ভেদে ১০০ থেকে ৪৫০ টাকা, ছুরি ৫০ থেকে ২৫০ টাকা, চাকু সর্বোচ্চ ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। আর, হাড় কোপানোর চাপাতির দাম কেজিপ্রতি ৬০০ টাকা। পুরনো যন্ত্রপাতি শান দিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
দেখুন ডিজিটাল শর্টে:
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






