চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা সিটি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহে সবার আগে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৭
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সবার আগে প্রার্থী চূড়ান্ত করে আগেভাগে মাঠে নেমে পড়েছে বিএনপি। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া ১৭০ জন কাউন্সিলর প্রার্থী রবিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের ৯জন প্রার্থী দলের মনোনয়নের জন্য আবেদন করেছেন।

রোববার বিকাল ৪টার দিকে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের কাছ থেকে সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা জেলা বিএনপির নেতা সৈয়দ জাহাঙ্গির আলম, কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, মনিরুল হক সাক্কুর ভাই ও আইনজীবী নেতা কাইমুল হক রিংকু।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন পেতে গত দুই দিনে ৮ জন আওয়ামী লীগ নেতা আবেদন জমা দিয়েছেন। আওয়ামী লীগের ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর কার্যালয়ে শনিবার সন্ধ্যায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের উপস্থিতিতে আবেদনপত্র জমা দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত। শেষ দিনে আবেদন জমা দিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক।

অপরদিকে বিকেল সাড়ে ৫ টার দিকে আবেদন জমা দেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিকদার। এছাড়া শুক্রবার আবেদন জমা দিয়েছেন কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আঞ্জুমান সুলতানা সীমা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর-উর-রহমান তানিম, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস জাকির হোসেন, কুমিল্লা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা কামাল চৌধুরী, মাহাবুবুর রহমান।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবার রাতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তাঁর সমর্থিত মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মনোনয়ন প্রত্যাশী আরফানুল হক রিফাত প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

এছাড়া কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খানের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান তার বোন মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আঞ্জুম সুলতানা সীমা আলাদাভাবে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন।

Reneta

রোববার সন্ধ্যায় দেখা করার কথা আরেক মনোনয়ন প্রত্যাশি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম।

রোববার রাত ৮টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখছে সচেতন মহল।

অপরদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার রাতে ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দেখা করার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার মনোনয়ন চূড়ান্ত করে চিঠি প্রদানের জন্য ভোটার নম্বর দিতে বলেন।

দলীয় সূত্র জানায়, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ড্যাব’ এর নেতাদের সাথে বৈঠকের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এ সময়ে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর প্রসঙ্গ আসলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তা নাকচ করে দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২, ২০২৬

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT