শিক্ষা

কুমিল্লা বোর্ডে গণিত ও ইংরেজিতে বেশি ফেল

কুমিল্লা বোর্ডে গণিত ও ইংরেজিতে বেশি ফেল

আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রতিনিধি: ইংরেজি ও গণিতে খারাপ করার ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.০৩ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৪’শ ৫০ জন। এক লাখ ৮২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে এক লাখ ৮ হাজার ১শ ১১ জন। ফেল করেছে ৭৪ হাজার ৮ শ ৮৮ জন।

শুধু গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯ জন। আর ইংরেজিতে ফেল করেছে ২৫ হাজার ৬০৬ জন।

কুমিল্লার চৌদ্দগ্রামের কাজী জাফর গালর্স হাই স্কুল ও পায়ের খোলা স্কুল থেকে কেউ পাশ করেনি।

বিষয়:এসএসসি ও সমমানের ফলাফল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…